3 Answers

রাতে নয়টার পরে পড়াশুনা করাটা আসলে ঠিক নয়। প্রকৃতির নিয়ম যে রাতে মানুষ ঘুমাবে। তা বাদ দিয়ে আপনি পড়াশুনা করলে আসলে সময়টা কাজে লাগবে না। ঘুম ঘুম চোখে পড়ায় কিছুই মনে থাকবে না। তাই রাতে পড়া থেকে বিরত থাকুন। পড়ার জন্য উত্তম সময় ভোর ৬টা-৮টা আবার সন্ধ্যা ৬টা-৮টা। আর ছুটির দিনে এইসময়গুলো বাড়ানো যেতে পারে। আর যদি আপনার এমনি সময়ও পড়তে বসে ঘুম আসে তাহলে বসার আগে এক কাপ চা খেয়ে নিবেন। মুখ, হাত ও পা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। ঘুম তাও আসলে একটু বাইরে দিয়ে হেঁটে আসবেন।  আবারো বলি রাত নয়টার পরে পড়তে বসবেন না।

3044 views Answered

প্রায় প্রত্যেক ছাত্র ছাত্রীর ক্ষেত্রে এরকম হয়ে থাকে। আমরা যখন কোনো কিছু মনযোগ দিয়ে পড়ি তখন কিন্তু আর ঘুম আসে না। তাই যতটুকু পড়বেন খুব মনযোগ দিয়ে প্রতিটি কথা বুঝে বুঝে পড়বেন। যখন ঘুম আসবে তখন গ্রিনটি বা লেবু আদা বা তুলসি পাতি খেতে পারেন। ঘন ঘন রং চা বা কফি খেলে ক্ষতি হতে পারে। পড়ার শুরু থে প্রতি ৩০মিনিট পর পর ৫মিনিট হেঁটে আসলে ঘুম আসে না। আর মস্তিষ্কে চাপ পড়ে না ও শারীরের দিক থেকেও উপকার হয়। যখন খুব ঘুম আসবে তখন অংক করুন ঘুম চলে যাবে।

3044 views Answered

যখন পড়তে ইচ্ছা করবেনা তখন জোর করে বসবেন না। আপ পড়ার টেবিলে বসার আগে এইটুকু শেষ করবেনই‌এমন মন মানোসিকতা তৈরী করুন। পেটে ক্ষুধা থাকলে পড়া হবেনা। তাই হালকা কিছু খেয়ে বসুন। আর পড়া শেষ না হওয়া পর্যন্ত ডিনার করবেনা তাইলে ঘুম আসবেনা।আর পড়ার সময় মেরুদন্ড সোজা রাখবেন আর কিছুক্ষন পর পর পানি খাবেন তাহলে পড়া মনে থাকনে ও ক্লান্ত হবেন না। 100% কাজ করবে এই পদ্ধতি। বোশ্বাস না হলে চেষ্টা লরে দেখুন।  ধন্যবাদ

3044 views Answered

Related Questions

Next steps