বসন্ত রোগ বা পক্স রোগের প্রতিকার কিভাবে করব দুইদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা?
বসন্ত রোগ বা পক্স রোগের প্রতিকার কিভাবে করব? দুইদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
HSC পরীক্ষার বাকি আর মাত্র দুই দিন। এখন আমার শরীরে বসন্ত বা পক্স উঠেছে।
খুব চিন্তায় আছি। এখন এই রোগের প্রতিকার কিভাবে করব?
গত ২৮ মার্চ এ হাতে ও মাথায় দুটি ফোট/
ফোড়া মত লক্ষ্য করি। পরদিন থেকে বুকের দিকেও চার 8-৫ ফোট ওঠে এবং আগের ফোটগুলোর মধ্যে পানি জমে ও পেকে যায়। পরিবার ও প্রতিবেশী বলে যে বসন্ত রোগ হয়েছে। সবাই বলছে নিরামিষ খাবার খেতে ও বাইরে ঘুরাঘুরি না করতে। সেইভাবেই চলছি..
সমস্যা হলো আর দুইদিন পর, ২ এপ্রিল থেকে আমাদের HSC পরীক্ষা শুরু হচ্ছে। সবাই বলছে এই অবস্থায় জ্বর ও গায়ে ব্যথা হয়। আমার এখন গায়ে সামান্য ব্যাথা আছে। গায়ের তাপমাত্রা স্বাভাবিক আছে। স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছি। অন্যসময় হলে চিন্তা করতাম না। কিন্তু
ভয়ে আছি যে, পরীক্ষার মধ্যে আমার অবস্থার যদি অবনতি হয়!
আমি ডাক্তার দেখিয়েছি। আমাকে PAC (প্যারাসিটামল বিপি ৫০০), Bactomax (Amoxicillin Tryhydrate BP 500) ও Evamin ট্যাবলেট প্রেসক্রাইব করা হয়েছে।
এমন অবস্থায় কি ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া ঠিক হবে?
অভিঙ্গ কেউ দয়া করে আমার এই বিষয়ে মতামত দেবেন। কিভাবে খাওয়া দাওয়া, চলাফেরা করব আর এই রোগ থেকে দ্রুত আরোগ্যলাভ করব।
3043 views
2 Answers
বসন্ত রোগ"হারপেস ভ্যারিসিনা থোসটার"নামক ভাইরাস দ্বারা হয়।এটি ৭-১০দিন থাকে।তারপর ধীরে ধীরে শুকাবে।বসন্ত রোগের নির্দিষ্ট কোন চিকিৎসা নেই।তবে জ্বর,ব্যথা ও চুলকানোর জন্য ঔষধ খেতে হবে।নিয়মত হালকা গরম পানি দিয়ে গোসল করতে হবে।
3043 views
Answered
পক্স রোগ হলে নিরামিয় ও সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে|বাইরে চলাফেরা করা যাবে না|অবস্থা বেকঠিন হলে রেজিস্টার্ড হোমিও ডাক্তারের চিকিৎসা নিতে পারেন| এসময় প্রচুর পরিমাণে ডাবের পানি, শরবত, গ্লুকোজ ও পানি পান করতে হবে|এতে শরীর ঠান্ডা থাকবে এবং ব্যথা ও চুলকানী কম হবে| তবে এক সপ্তাহের মধ্যে অবস্থার উন্নতি ঘটতে থাকবে|গুটিগুলো কখনো নক বা অন্য কিছু দিয়ে খোটাবেন না|
3043 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy