অধিবর্ষ(leap year) কিভাবে নির্ণয় করা যায় । পুরো সূত্র টা কেউ যদি ভেঙ্গে বুঝিয়ে দিতেন।
6255 views

2 Answers

কোন সালকে ৪ দিয়ে ভাগ করলে ভাগ শেষ ০ হলে সেটিই অধিবর্ষ।

6255 views

১) কোনো বছরের সংখ্যা কে যদি ৪০০ দ্বারা ভাগ করা যায়(নিঃশেষে বিভাজ্য) তাইলে এটি অধিবর্ষ ।

২) কোনো বছরের সংখ্যা কে যদি ১০০ দ্বারা ভাগ করা যায় না এবং সাথে ৪ দিয়ে ভাগ করা যায় তাহলে এটি অধিবর্ষ।
    উদাহরন ঃ ১৯০০
১) ১৯০০ কে ৪০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০ হয় না ।
২) ১৯০০ কে ১০০ দ্বারা ভাগ করা যায় সুতরাং ১৯০০ কে ৪ দিয়ে ভাগ করা গেলেও এটি অধিবর্ষ নয়।
    উদাহরন ঃ ২০১৬
১) ২০১৬ কে ৪০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০ হয় না ।
কিন্তু ,
২) ২০১৬ কে ১০০ দ্বারা ভাগ করা যায় না এবং সাথে ৪ দিয়ে ভাগ করা যায় সুতরাং এটি অধিবর্ষ।
    উদাহরন ঃ ২০০০
১) ২০০০ কে ৪০০ দ্বারা ভাগ করা যায় সুতরাং এটি অধিবর্ষ। এইটা দেখতে পারেন

6255 views

Related Questions