2 Answers
উপশক্তিস্তরকে l দ্বারা প্রকাশ করা হয়।ইহা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের উপর নির্ভর করে। l এর মান ০ থেকে (n-1) পর্যন্ত হয়। l এর 0,1,2,3 হলে উপশক্তিস্তর যথাক্রমে s,p,d,f
তরঙ্গ বলবিদ্যা অনুসারে, বিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বোচ্চ তাকে উপশক্তিস্তর বলে।
n= প্রধান কোয়ান্টাম সংখ্যা(প্রধান শক্তিস্তর নির্দেশ করে)
l= সহকারী কোয়ান্টাম সংখ্যা (উপশক্তিস্তর নির্দেশ করে)
l এর মান 0 থেকে (n-1) পর্যন্ত।
m= চুম্বক কোয়ান্টাম সংখ্যা (উপশক্তিস্তর এর সংখ্যা নির্দেশ করে)
m এর মান 0 সহ (+-)l
s= ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা (ইলেক্ট্রনের ঘূর্ণন নির্দেশ করে)
s এর মান +1/2 ও -1/2।
বুঝতে সমস্যা হলে জানাবেন।