বিদ্যুৎ কিভাবে গ্রাহক পর্যায় পর্যন্ত আসে?
1 Answers
প্রথমে Power Plant হতে উৎপন্ন ভোল্টেজকে Transformer এর সাহায্যে Step Up করা হয়। এই ভোল্টেজকে জাতীয় গ্রিডে সংযোগ করা হয়। এই জাতীয় গ্রিড লাইন সারা দেশে রয়েছে। তার পর এই গ্রিড লাইন হতে ইলেকট্রিক সাব স্টেশন গুলোতে নেওয়া হয়। সেখানে এই High Voltage কে Transformer এর সাহায্যে Step Down করা হয়। তার পর এই ভোল্টেজকে Distribution লাইনের মাধ্যমে বাসাবাড়িতে (220V) আর ইন্ডাস্ট্রিতে (440V) সরবরাহ করে থাকে। এভাবে বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে আসে। BPDB- Bangladesh Power Development Board. এর কাজ কিভাবে দেশে কিভাবে বিদ্যুত উৎপাদন ক্ষমতা বাড়ানো যায় তার জন্য কাজ করা। যেমন, নতুন Power Plant তৈরি, Transmission লাইন স্থাপন যাতে সারা দেশে বিদ্যুত পৌঁছানো যায়। এই ধরনের কাজ করা। DESCO- Dhaka Electric Supply Company Limited. এর কাজ শুধু ঢাকার ভিতরে সীমাবদ্ধ। নতুন সংযোগ,লোড বৃদ্ধি, ট্যারিফ পরিবর্তন, মিটার পরীক্ষন, পুঃসংযোগ প্রদান ইত্যাদি সেবা প্রদান করে থাকে। ওজোপাডিকো- West Zone Power Distribution Company Limited. এর কাজ হচ্ছে গ্রাহক পর্যায়ে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা। বিদ্যুত লাইনের কোনো সমস্যা হলে তা ঠিক করা।বিদ্যুত এর নতুন লাইনের সংযোগ প্রদান করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy