নবম ও দশম শেণির সৃজনশীল অংক পারব কিভাবে?
5 Answers
আপনি বইয়ের সব সূত্র বুঝে নিন।তারপর সেগুলো কিভাবে প্রয়োগ করতে হবে তার জন্য বেশি বেশি অনুশীলন করেন।বইয়ের লিখিত অংশগুলো বুঝে পড়ে নিন।আর গণিতের সৃজনশীলে ভালো করার জন্য কয়েক বার করে উদাহরণ গুলো করেন।
বর্ণনা শুনে মনে হচ্ছে আপনি অংক করার সময় প্রশ্ন ভালোভাবে পড়েন না। প্রতিটা অংক করার সময় প্রশ্ন টা খুব ভালোভাবে পড়ে নিবেন। প্রশ্ন পড়েই ধারনা করে নিবেন অংটা কিভাবে করতে হবে। আর অংক করার সময় প্রতিটা লাইন বুজে বুজে করবেন, উপরের লাইন থেকে নিচের লাইন কিভাবে আসল। পিছনে ফেলে আসা অংকগুলো হঠাৎ করেই করার চেষ্টা কবেন, দেখেন পারেন কিনা। যদি পারেন তাহলে আপনি অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। আর যদি না পারেন তাহলে চিন্তা করেন কেনো পারেন না। আর একটি কথা, সুত্র গুলো খুব ভালোভাবে মুখস্থ করে রাখবেন। পরীক্ষার রাতে বেশি রাত জাগবেন না। এতে ব্রেন পরিষ্কার থাকবে। আশা করি অংকে ভালো করতে পারবেন
প্রথমে,আপনি আপনার বইয়ের অংকগুলো আরেকবার ভালোভাবে শেষ করুন।তারপর নতুন যে টেষ্ট পেপার এসেছে সেগুলো সমাধান করতে থাকুন।যেটা না বুঝবেন সেটা শিক্ষকের সহায়তা নেন।এতে আপনি সৃজনশীলে পারদর্শী হয়ে উঠবেন।
আপনার প্রশ্ন পড়ে বোঝা গেল যে আপনি বিজ্ঞান বিভাগের, আপনার গণিত বই দুইটা,যাতে আনুমানিক ৯৫০ টি অংক আছে।এর মধ্যে অনেকটার নিয়ম এক।সৃজনশীল ভাল করতে হলে আপনাকে মেইন অংক বুঝতে হবে।তারপর মেইন অংক থেকে যে সৃজনশীল অংক টা আছে সেটা নিয়ে ভাবুন।বিজ্ঞান বিভাগের ছাত্র হলে বেশি বেশি বুঝতে হয়।বোঝার জন্য অধিক চিন্তা শক্তি বাড়াতে হয়।
আপনি অংকের জন্য সময় বেশি দেবেন। বই এর অংক গাইডের সৃজনশীল অংকের সাথে মেলাবেন, আর বোঝার চেষ্টা করবেন,না বুঝলে স্যারের নিকট যাবেন।
ইচ্ছা থাকলে উপায় হয়,চেষ্টা করুন পারবেন।
আপনার বইয়ের সুএ গুলো ভালো করে পড়ুন বুঝে বুঝে অংক করুন এবং শিক্ষকের সাহায্য নিন ৷ তাহলে আপনি সূজনশীলে A+ পাবেন ৷ এবং নিয়মিত অংকগুলি চর্চা করুন ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy