5 Answers

আপনার মানুষিকতা অনেক টাই ভালো

সমাজ সেবা করার জন্য আপনাকে নিম্ন উক্ত কাজ গুলা

করতে হবেঃ

১.অসহায় মানুষ দেত সাহায্য করা

৩.কেউ রাস্তা পার হত্র না পারলে তাকে রাস্তা পার করে 

দেওয়া.

৪.এলাকার দুরুস্ত রোগীকে ডাক্তারের কাছে নিয়ে

যাওয়া,

৫.সামর্থ্য থাকলে টাকা পয়সা দিয়ে গরীব দুঃখী অসহায়

মানুষকে সাহায্য করা।

তবে আপনার একার পক্ষে সম্ভব হবে না

আপনার একালাকার ছেলেরা মিলে একটা ক্লাব খুলে

সেই ক্লাবের মাধ্যে সমাজ সেবা করতে পারেন।

3042 views Answered

রোগীকে রক্তদান করতে পারেন, গরিব দুঃখীদের পাশে দাড়াতে পারেন। যেমনঃ শীতের দিনে বস্ত্রবিতরণ করে। আপনার এলাকার বড় ভাইদের সাথে যোগাযোগ করুন যারা এসকল কাজ করেন তাদের সাথে। এসব করতে হলে অবশ্যই খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।

3042 views Answered

আপনি রাস্তা থেকে কষ্টদায় জিনিস সরাতে পারেন। ভাঙ্গা রাস্তা মাটি দিয়ে মেরামত করতে পারেন। রাস্তার পাশে গাছ রোপন করার মাধ্যমেও সমাজ সেবা করতে পারেন।

3042 views Answered

আপনি বিভিন্নভাবে সমাজ সেবা করতে পারেন। আপনি সবাইকে সাহায্য করবেন। মানুষকে খারাপ পথ থেকে ভালোপথ দেখাবেন। আপনার এলাকার রাস্তাঘাট ভেঙ্গে গেছে আপনি তা ঠিক করবেন। আরো বিভিন্নভাবে সমাজসেবা করা যায়।

3042 views Answered

সমাজসেবা মূলক কাজ করতে চাইলে কাজের অভাব নেই ।

আপনি নিম্নোক্ত কাজ গুলো করেও সমাজের নানামুখী উপকারে আসতে পারেন ।

1) আপনি যেহেতু একজন শিক্ষিত মানুষ, আপনি আপনার এলাকার হত দরিদ্র পরিবারের ছেলে-মেয়ে যারা টাকার অভাবে ঠিক মত বিদ্যালয়ে যেতে পারে না তাদের বিনামূল্যে পড়াতে পারেন । এছাড়াও বিনামূল্যে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু করতে পারেন । এটি একটি মহৎ এবং মানুষ গড়ার কাজ ।

2) আপনি আপনার এলাকার অশিক্ষিত মানুষদের মধ্যে থেকে কুসংস্কার দূর করতে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নানারকম কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য সঠিক জ্ঞান দান করতে পারেন । 

3) এলাকায় কোন দুর্নীতি এবং অপকর্ম হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন । যেমন, বাল্যবিবাহ, স্কুলে পড়ুয়া শিশুদের স্কুলে না পাঠিয়ে তাদের দিয়ে কাজ করানো ইত্যাদির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন এবং সঠিক জ্ঞান দান করতে পারেন ।

4) দরিদ্র, রোগী এবং দুর্বল লোকদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন এবং তাদেরকে নিজের সামর্থ্যমত সাহায্য করতে পারেন ।

(আমার 1-3 নাম্বার কাজগুলো একার পক্ষে করা সম্ভব না । তাই আপনার মত আগ্রহী বন্ধুদের হেল্প নিতে হবে ।)

মোটকথা, চলার পথে আপনার যে কাজটি করলে একজন মানুষ এবং সমাজের উপকার হবে বলে মনে হবে । আপনি সেই কাজটিই বেছে নিতে পারেন ।

3042 views Answered

Related Questions

Next steps