1 Answers
প্রাত্যহিত জীবনের নানাবিধ কাজ কর্মে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ইলেক্ট্রিক হিটার, ইলেক্ট্রিক আয়রণ, ইমারসম হিটার, ইলেক্ট্রিককেটলী প্রভৃত এর উদাহরণ। যখন কোন তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এর উত্তপ্ত হওয়া নির্ভর করে প্রথমতঃ তারের বোধক ক্ষমতা তারপর প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণের উপর। তারে উৎপাদিত উত্তাপের পরিমাণ তারের রোধক ক্ষমতার এবং বিদু প্রবাহের বর্গফলের সমানুপাতে বাড়ে বা কমে। বিদ্যুৎ প্রবাহের এই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে গৃহস্থলী অনেক যন্ত্রপাতি বিকাশ লাভ করেছে। ধরা যাক ইলেক্ট্রিক হিটারের কথা এতে স্প্রিংয়ের আকারে একটি নাইক্রোম ওয়ারের কয়েল থাকে। এটি একটি অপরিবাহী কাদামাটির বেস প্লেটের উপর রাখা হয়। যখন কয়েলের মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহ সঞ্জালিত হয় তখন তা উত্তপ্ত হয়। হাইজ হিটার সহ অন্যান্য হিটার এমনিভাবেই কাজ করে।