1 Answers
উড়োজাহাজের ব্ল্যাক বক্সের নাম আমরা সবাই শুনেছি। বিশেষ করে যখন কোন বিমান বিধ্বস্ত হয় তখন বিমানটির দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য উক্ত বিমানের ব্ল্যাক বক্স খুবই গুরুত্বপূর্ণ। বিমান পরিবহন ব্যবস্থায় বিমানের উড্ডয়ন কালের যাবতীয় তথ্য রেকর্ডের ডিভাইস হচ্ছে flight data recorder এবং উড্ডয়ন কালে ককপিটের সব রকম কথাবার্তা ও শব্দ রেকর্ডের ডিভাইস হচ্ছে cockpit voice recor...der। এই ডিভাইসগুলোর আরেক নাম ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সগুলো সাধারণত লাল অথবা কমলা রংয়ের হয়। যাতে বিধ্বস্ত বিমানের ধংশাবশেষ থেকে বক্সগুলোকে সহজে সনাক্ত করা যায়। বিজ্ঞান প্রযুক্তিতে black box একটি টেকনিক্যাল টার্ম, যার থেকে এই নামকরণ। ব্ল্যাক বক্সগুলো এমনভাবে প্রস্তুত করা হয় যে উচ্চমাত্রার তাপ ও চাপ এর কোন ক্ষতি করতে পারে না। ব্ল্যাক বক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার্) acceleration, airspeed, altitude, flap settings, outside temperature, cabin temperature and pressure, engine performance সহ প্রায় ১০০ ধরনের তথ্য রেকর্ড করে। ককপিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মাইক্রোফোন বসানো থাকে যেগুলোর মাধ্যমে সব ধরনের শব্দ ব্ল্যাক বক্সে (cockpit voice recorder) রেকর্ড হয়। ব্ল্যাক বক্স বিশেষ ধরনের সংকেত প্রেরণ করে যা কয়েক কিলোমিটার দূর থেকেও রিসিভ করা যায়। কোন বিমান বিধ্বস্ত হয়ে সমুদ্রে নিমজ্জিত হলে এই সংকেতের মাধ্যমে সন্ধান করা হয়। ব্ল্যাক বক্সের ব্যাটারী শেষ না হওয়া পর্যন্ত এই সংকেত প্রদান চলতে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy