শুধু সালাম বলা যাবে কি?
ইরানি মুভিতে দেখা যায় কেউ কারো সাথে দেখা হলে আসসালামু আলাইকুম না বলে শুধু সালাম বলে। এবং যাকে সালাম বলা হয় সেও ওয়ালাইকুম আসসালাম না বলে শুধু সালাম বলে। আমি জানতে চাই কুরআন ও সহিহ হাদিসে এর কোনো ভিত্তি আছে কি না? থাকলে দয়াকরে রেফারেন্সসহ জানাবেন।
1 Answers
কুরআন ও সহিহ হাদিসে এর কোনো ভিত্তি নেই। তাই শুধু সালাম বলা যাবে না।
কেননা সালাম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শান্তি, প্রশান্তি, কল্যাণ, দোয়া, শুভকামনা।
এখন কাউকে বলা হলো সালাম যার অর্থ অসম্পূর্ণ থেকে যায়। আল্লাহ তাআলা প্রথমে আদি মানব হজরত আদম (আঃ) কে সালাম শিক্ষা দেন। তিনি যেভাবে আমাদেরকে সালাম দিতে বলেছেন সেভাবেই দিতে হবে।
হজরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ তাআলা হজরত আদম (আঃ) কে সৃষ্টি করে বলেন, যাও ফেরেশতাদের সালাম দাও এবং তারা তোমার সালামের কী উত্তর দেয়, মন দিয়ে শোনো। এটিই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম। সে অনুযায়ী হজরত আদম (আঃ) গিয়ে ফেরেশতাদের বলেন, ‘আসসালামু আলাইকুম’, অর্থ ‘আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক।’
(রিয়াযুস স্বা-লিহীন, অধ্যায়ঃ ৬/সালামের আদব, হাদিস নম্বরঃ ৮৫০, মিশকাতঃ ৪৬২৮)।
সালাম দেওয়ার পদ্ধতিঃ প্রথমে যে সালাম দেবে তার এরূপ বলা উচিতঃ ‘আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহি অবারাকাতুহ’। এটা মুস্তাহাব। সে বহুবচন সর্বনাম ব্যবহার করবে; যদিও যাকে সালাম দেওয়া হয় সে একা হোক না কেন। আর সালামের উত্তরদাতা বলবে ‘অআলাইকুমুস সালামু অরহমাতুল্লাহি অবারাকাতুহ, অর্থাৎ সে শুরুতে সংযোজক অব্যয় ‘অ’ বা ‘ওয়া’ শব্দ ব্যবহার করবে।
ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে এভাবে সালাম করল ‘আসসালামু আলাইকুম’ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন। অতঃপর লোকটি বসে গেলে তিনি বললেন, ‘‘ওর জন্য দশটি নেকী।’’ তারপর দ্বিতীয় ব্যক্তি এসে ‘আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ’ বলে সালাম পেশ করল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং লোকটি বসলে তিনি বললেন, ‘‘ওর জন্য বিশটি নেকী।’’ তারপর আর একজন এসে ‘আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহি অবারাকাতুহ’ বলে সালাম দিল। তিনি তার জবাব দিলেন। অতঃপর সে বসলে তিনি বললেন, ‘‘ওর জন্য ত্রিশটি নেকী।’’
(রিয়াযুস স্বা-লিহীন, অধ্যায়ঃ ৬/সালামের আদব, হাদিস নম্বরঃ ৮৫৫, তিরমিযীঃ ২৬৮৯, আবূ দাউদঃ ৫১৯৫, আহমাদঃ ১৯৪৪৬)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy