2 Answers
না, এতে পাক পবিত্র হওয়া যাবে না। স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে ফরজ গোসল করা আবশ্যিক।
আসলে গোসল ফরজ হয় বেশ কিছু কারন বসত সেগুলো হলো,
- স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
- নারী-পুরুষ মিলনে (সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)।
- মেয়েদের হায়েয-নিফাস শেষ হলে।
- ইসলাম গ্রহণ করলে(নব-মুসলিম হলে)
বউয়ের সাথে সহবাস করে যদি অজু করেন তাহলে শরীর পাক পবিত্র হবে না। কেননা সহবাস করলেই গোসল ফরয হয়ে যায়। এ ব্যাপারে উম্মতের ইজমা হয়েছে। সহবাসের দ্বারা বীর্যপাত হোক বা না হোক শুধুমাত্র পুরুষের যৌনাঙ্গের অগ্রভাগ মহিলার গুপ্তাঙ্গে প্রবেশ করলেই গোসল করতে হবে।
দুই লজ্জাস্থান পরস্পর মিলিত হলে গোসল ওয়াজিব হওয়া প্রসঙ্গে, মুহাম্মদ ইবনু আবদুল আ’লা (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কেউ স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সহবাসের চেষ্টা করে, তখন গোসল ওয়াজিব হয়ে যায়।
(সূনান নাসাঈ, হাদিস নম্বরঃ ১৯১, ইবনু মাজাহ হাঃ ৬১০, ইরউয়াউল গালীল হাঃ ৮০, ১২৭, বুখারী হাঃ ২৯১, মুসলিম ইসলামিক সেন্টার হাঃ ৬৮৯ হাদিসের মানঃ সহিহ)।
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমরা যদি নাপাক অবস্থায় থাকো, তবে ভালোভাবে পবিত্র করে নাও।’ (সুরা মায়েদাঃ ৬)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy