1 Answers
নামাযে সুরাহ ফাতিহা পাঠ করার পর সুরাহ বাকারার প্রথম ৫ আয়াত তেলাওয়াত করে রুকুতে যেতে পারবেন।
সালাতে যে পরিমাণ কিরাত যথেষ্ট হয়, তার সর্বনিম্ন পরিমাণ হলো ইমাম আবূ হানীফা (রহঃ) এর মতে এক আয়াত আর ইমাম আবূ ইউসূফ ও মুহাম্মদ (রহঃ) এর মতে ছোট তিন আয়াত অথবা দীর্ঘ এক আয়াত।
ইমাম আবূ হানীফা (রহঃ) এর দলীল হলো, আল্লাহ তা’আলার বাণী-কুরআনের যতটুকু পরিমাণ সহজ হয়, তা তোমরা পড়ো।
2916 views
Answered