2 Answers

মাসলো এর মতে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা তিনটি। যথাঃ- ১) শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়োজন। ২) মানসিক ও আত্মিক পরিপূর্ণতার প্রয়োজন। ৩) সামাজিক প্রয়োজন।

2669 views

মাসলো-এর মতে শিক্ষার্থীর  এই প্রয়োজন তিনটি স্তরে বিন্যস্ত যেমন-

১. শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়োজন (Biological need)

২. মানসিক ও আত্মিক পরিপূর্ণতার প্রয়োজন (Psychological need)

৩. সামাজিক প্রয়োজন (Social need)

১. শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়োজন : শিক্ষার্থীর শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়োজন পূরণে শারীরিক শিক্ষা প্রত্যক্ষ কাজ করে। এ ব্যাপারে শারীরিক শিক্ষার ভূমিকা হলো-

ক. শারীরিক শিক্ষা শিক্ষার্থীর গতিশীল কাজের জৈবিক প্রয়োজন পূরণ করে।

খ. শিক্ষার্থীর দৈহিক গঠন সুন্দর ও মজবুত করে।

গ.শিক্ষার্থীর শারীরিক সক্ষমতা ও কার্যক্ষমতা বৃদ্ধি করে।

ঘ. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ঙ. শিক্ষার্থী খেলাধুলার কৌশল শেখার মাধ্যমে খেলাধুলায় পারদর্শিতা অর্জন করে।

চ. শারীরিক শিক্ষা সুস্থ মনের জন্য সুস্থ দেহ গড়ে তোলে।

২. মানসিক ও আত্মিক পরিপূর্ণতা প্রয়োজন

ক. শিশুর মানসিক ও বুদ্ধিমত্তার ভিত গড়ে তোলে।

খ. পড়াশোনার একঘেয়েমি দূর করে।

গ. শিক্ষার্থীর চারিত্রিক গুণাবলির বিকাশ ঘটায়।

ঘ. আত্মসচেতনতা, আত্মনির্ভরতা, আত্মোপলদ্ধি ও আত্মসম্মান বাড়িয়ে তোলে।

ঙ. পরিবেশের সাথে মানিয়ে চলতে সাহয্য করে।

চ. শিক্ষার্থীর মনে সৃজনশীলতার অনুভূতি জাগ্রত করে।

ছ. ক্ষতিকর নেশা থেকে দূরে রাখে।

জ. চিত্তবিনোদন ও অবসর সময় কাটানোর উপায় নির্বাচনে সাহায্য করে।

৩. সামাজিক প্রয়োজন

ক. প্রতিযোগিতার মাধ্যমে সহযোগিতার মনোভাব গড়ে তোলে।

খ. খেলাধুলায় সামাজিক সম্পর্কের প্রতিফলন ঘটে ও মানসিক গুণ অর্জনে সহায়তা করে।

গ. শারীরিক শিক্ষা নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ ঘটায়।

ঘ. দেশ ও সমাজের সাংস্কৃতির সাথে পরিচয় ঘটায়।

ঙ. জাতীয় ও আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে।

চ. শিক্ষার্থীর উদার মানসিকতা ও সমাজের দায়িত্ববোধ জাগ্রত করে।

2669 views