1 Answers
পরিমাপের এককের প্রয়োজনীয়তাঃ
কোন ভৌত রাশিকে পরিমাপ করতে হলে নির্দিষ্ট এককের প্রয়োজনীয়তা আছে। কারন ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে একক-বিহীন সংখ্যা অর্থহীন হতে পারে। যেমন– বাশটি বেশ লম্বা বললে বাঁশটির দৈর্ঘ্য সম্বন্ধে এক একজনের মনে এক এক রকম ধারণা হবে। কিন্তু বাঁশটি ২০ ফুট লম্বা বললে বাশের দৈর্ঘ্য সম্বন্ধে আমাদের সকলের মনের সঠিক ধারণা তৈরি হয়। এখানে দৈর্ঘ্য একটি ভৌত রাশি। এর পরিমাপের জন্য ফুটকে একক রূপে ব্যবহার করা হয়েছে। ১ ফুট কতটা লম্বা জানা আছে সকলের। কাজেই বোঝা গেল বাঁশের দৈর্ঘ ১ ফুট দৈর্ঘ্যের কুড়ি গুন।
বাজার থেকে অনেক চাল কেনা হল অথবা বাজার থেকে ১০০ চাল কেনা হলো একথা বললে চালের সঠিক পরিমাণ সম্বন্ধে কিছু ধারণা করা যায় না। কিন্তু যদি বলা হয় বাজার থেকে ১০০ কেজি চাল কেনা হয়েছে তাহলে চালের পরিমাণটি সঠিক বোঝা যায়। এখানে কিলোগ্রামকে ভরের একক হিসাবে ব্যবহার করা হয়েছে।
ঢাকা থেকে খুব তাড়াতাড়ি বাড়ি এলাম বললে ঢাকা থেকে বাড়ি আসতে ঠিক কতটা সময় লাগলো তার সঠিক ধারণা করা সম্ভব হলো না। তবে যদি বলা হয় ঢাকা থেকে ফিরতে ১ ঘণ্টা সময় লেগেছে তাহলে স্বচ্ছ ধারনা হয়। এখানে ঘণ্টাকে সময়ের একক রূপে ব্যবহার করা হয়েছে।
সুতরাং দেখা গেলো প্রত্যেক ভৌত বা প্রাকৃতিক রাশি সঠিক পরিমাপের জন্য একটি এককের প্রয়োজন। এককহীন পরিমাপের কোন মানে হয় না। একক না থাকলে কোন রাশি পরিমাপ করা যায় না। ভৌত রাশি পরিমাপের দুটি অংশ প্রথমটি হল সংখ্যা এবং দ্বিতীয়টি হলো একক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy