1 Answers

 ধন্যবাদ  প্রশ্ন করার  জন্য । অন্ডকোষ সাধারনত বড় ছোট হয় না। তবে বামের টা থেকে ডানের টা একটু নিচে থাকে।আর অন্ড কোষ টাইট লুজ দুইটাই হয়, তা কন্ডিশন এর উপর নির্ভর করে। যেমন গরমে একটু ঝুলে থাকে আর ঠাণ্ডাতে একটু টাইট। অণ্ডকোষ ঝুলে যাওয়া কোন সমস্যা নয়। আমরা জানি অণ্ডকোষের কাজ হল শুক্রাণুর জন্য যথাযথ তাপমাত্রার যোগান দেয়া। যেহেতু গরমকালে শরীরের তাপমাত্রা বেশি থাকে তাই অণ্ডকোষ ঝুলে শরীর থেকে নিচে যায় এবং শুক্রাণুকে যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করে। যদি এটি ঝুলে না যেত তবে শরীরের সাথে লেগে থাকলে (শীতকালে) অতিরিক্ত তাপ পেত। যা শুক্রাণু তৈরি ব্যাঘাত ঘটাত।আর প্রসারণ হয় ক্রিমাস্টার নামক পেশীর জন্য। তাই ভয়ের বা চিন্তার কনো কারন নেই। তবে যদি অন্ডকোষ অনেক ফুলে যায় তাহলে সমস্যা আছে। এক্ষেত্রে একজন সার্জারি বিশেষজ্ঞ এর  কাছে যাবেন । 

আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন বা আমাকে কল করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।

1990 views Answered

Related Questions

Next steps