3 Answers
রোগ প্রতিরোধে পাথরকুচি অতুলনীয়। পুরনো সর্দিতে পাতার রস গরম করে খেলে উপকার হয়। ছোট বড় সবার মূত্র রোধে পাতার রস খাওয়ানো হয়। খাওয়ার মাত্রা বড়দের বেশি। মূত্রনালির যে কোন সংক্রমণে, রক্তপিত্তে, পেট ফাঁপায়, শিশুদের পেট ব্যথায়, মৃগী রোগীদের পাথরকুচির রস খাওয়ানো হয়। মূত্র পাথর সারিয়ে দিতে সক্ষম পাথরকুচি। এ ছাড়া ব্রণ, ক্ষত ও মাংসপেশী থেঁতলে গেলে, বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায়।
পাথরকুচি পাতার কাজ কে দু ভাগে ভাগ করা যায়ঃ ১/ সর্দি,মৃগি ,জন্ডিস , পেট ব্যাথা কিংবা অন্য কোনো কাটাছেড়ায় এটির ব্যবহারে উপকার পাওয়া যায় । ২/ নিজের বংশবিস্তারেও পাতার ভূমিকা অসীম । পাথরকুচি গাছ দেড় থেকে দুই ফুট উঁচু হয়। ৬ থেকে ১০ ইঞ্চির পর থেকে পাতা গজাতে শুরু করে। পাতা গোলাকার। পাতা মাংসল ও মসৃণ, আকৃতি অনেকটা ডিমের মতো। পাতার চারপাশে আছে ছোট ছোট গোল খাঁজ। এই খাঁজ থেকে নতুন চারার জন্ম হয়। কখনো কখনো- বিশেষ করে গাছ বুড়ো হয়ে গেলে- গাছেই ওই খাঁজ থেকে চারা গজায়। গাছ থেকে খাঁজকাটা একটি পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা পাওয়া যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy