2 Answers

দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙ্গিন শাকসবজি, মলা-ঢেলা মাছ ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায়। ঈস্ট, ঢেঁকিছাটা চাল, লাল আটা, অঙ্কুরিত ছোলা, মুগডাল, মটর, ফুলকপি, চিনাবাদাম, শিমের বীচি, কলিজা বা যকৃক, হৃদপিন্ড, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে। পেয়ারা, বাতাবী লেবু, কামরাঙা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, আম, কাঁচামরিচ, তাজা শাকসবজি ইত্যাদিতে ভিটামিন সি থাকে। দুধ, ডিম, কলিজা, দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল ইত্যাদিতে ভিটামিন ডি থাকে। উপরে উল্লেখিত সব খাবার থেকে ভিটামিন ই এবং কে পাওয়া যায়।

4200 views Answered

ভিটামিন=এ

দুধ, গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, আম, লালশাক, সব রকমের সবুজ শাকসবজি, কড লিভার অয়েল, যকৃত, পালংশাক, রঙিন শাকসবজি, চিজ, অ্যাপ্রিকট, ডিম, পেঁপে, মটরশুঁটি তে বিদ্যমান।

ভিটামিন বি

হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। ত্বকের জন্য খুবই উপকারী।

কোন কোন খাবারে আছে বিদ্যমান আছে।

মাছ, যেকোনো রকমের সি ফুড, মাংস, শস্যদানা, ডিম, ডেইরি প্রডাক্ট এবং সবুজ শাকসবজি।

ভিটামিন সি

কমলা, লেবু, স্ট্রবেরি, টমেটো, কাঁচামরিচ, ব্রকলি, ফুলকপি, কিউই ফল, গাজর, পেঁপে, আনারস, আঙুর, আম, জাম, আলু, তরমুজ, কলা, পেঁয়াজ, চেরিফল, পেয়ারা, কিশমিশ, লেটুসপাতা, বেগুন বিদ্যমান।

ভিটামিন ডি

দাঁত ও হাড়ের গঠনের জন্য জরুরি। দাঁত ও হাড় মজবুত করার জন্য খুবই উপকারী। এছাড়া শরীরের ক্যালসিয়াম শোষণে সহায়তা করে।

কোন কোন খাবারে আছে

দুধ, মাছ, ডিমের কুসুম, যকৃত, ফর্টিফায়েড ইত্যাদি

ভিটামিন ই

শস্যদানা, সবুজ শাকসবজি, ডিমের কুসুম, বিভিন্ন ধরনের বাদাম, সূর্যমুখীর তেল, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ার বীজ, পাম অয়েল ইত্যাদি।

ভিটামিন কে।

সবুজ শাকসবজি, ডেইরি প্রোডাক্ট, ব্রকলি, সয়াবিন তেল, পুঁইশাক, বাঁধাকপি, পার্সলে, লেটুসপাতা, সরিষা শাক।

√√ আরো সুশৃঙ্খল লাগলে বলবেন।

4200 views Answered

Related Questions

Next steps