আমার স্মৃতিশক্তি অনেক দূর্বল সহজে কিছু মনে রাখতে পারি না।কোন ধরনের খাবারে স্মৃতিশক্তি বৃদ্ধি করে।স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কোনো টেবলেট আছে কি?

আমার স্মৃতিশক্তি অনেক দূর্বল সহজে কিছু মনে রাখতে পারি না।কোন ধরনের খাবারে স্মৃতিশক্তি বৃদ্ধি করে।স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কোনো টেবলেট আছে কি?
3658 views

2 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

ট্যাবলেট না খেয়ে নিচের খাবারগুলি খেতে পরেন। পাতা কপি ও পালং শাক: পালং শাক ও পাতা কপিতে উচ্চ মাত্রায় ভিটামিন কে এবং বিটা ক্যারোটিন থাকে। যা পেশী শক্তি ও স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যারা নিয়োমিত পাতা কপি বা পালং শাক খান তাদের স্মৃতি শক্তি যারা খায় না তাদের চেয়ে অনেক বেশি। সামুদ্রিক মাছ: সামুদ্রিক মাছে প্রচুর পুষ্টি উপাদান থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে। মস্তিষ্কে থাকা ফ্যাটি এসিডের ৪০% হচ্ছে ডি এইচ এ, যা সামুদ্রিক মাছের তেলে পাওয়া যায় ওমেগা-৩ ফ্যাটি এসিড হিসেবে। বিশেষজ্ঞদের মতে, এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ব্রেনের বিভিন্ন কোষের মধ্যে সংবেদন আদান-প্রদান বাড়িয়ে দেয়। বাদাম এবং বীজ দানা: বাদাম এবং বীজ দানা জাতীয় খাবারে রয়েছে ভিটামিন ই, ও একটি এন্টি-অক্সিডেন্ট এর উৎস। বাদাম এবং বীজ দানার এ উপাদান সমূহ স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া আমন্ড বাদামও ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

3658 views Answered

ট্যাবলেট না খেয়ে সিরাপ জাতীয় ঔষধ খেলে বেশি ভাল হবে। আপনি ব্রেনোলিয়া নামের সিরাপটি খেতে পারেন যা আপনার স্ম্রিতিশক্তি বাডাতে সহায়তা করবে। তাছাডা আপনি শাক সবজি বেশি বেশি খাবেন।

3658 views Answered

Related Questions

Next steps