KVL এবং KCL কি এবং এগুলো কিভাবে প্রয়োগ করা যায়?
দয়া করে বিস্তারিত ব্যাখ্যা এবং বর্ণনা করে বলবেন ।
1929 views
1 Answers
কোন নোডে প্রবেশ করা কারেন্টের যোগফল নোড থেকে বাহির হওয়া কারেন্টের যোগফলের সমান হবে। অর্থাৎ নোডে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। সূত্র অনুসারে নোডে আগত কারেন্ট = নোডে নির্গত কারেন্ট।
কার্শফ তার ভোল্টেজ সূত্রে বলেছিলেন যে,কোনো ক্লোজড লুপে উপস্থিত সবগুলো ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শূন্য হবে।
অর্থাৎ, ক্লোজড লুপের ভিতরে যে পরিমাণ ভোল্টেজের থাকবে তাদেরকে বীজগাণিতিক ভাবে সমাধান করলে তাদের যোগফল শূন্য হবে।
আমরা এভাবেও বলতে পারি যে, ক্লোজড লুপের ভিতরে যে পরিমাণ ভোল্টেজের পরিবর্তন হয় তার পরিমাণ শূন্য।
1929 views
Answered