যুদ্ধ এবং জিহাদের মাঝে পার্থক্য কি?

যুদ্ধ আর জিহাদ কি এক জিনিস নাকি আশা করি সঠীক উত্তর পাব
3006 views

2 Answers

‘জিহাদ’ অর্থ, আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। জিহাদ হ’ল মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্যের অন্যতম মানদন্ড। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর পথে। আর যারা কাফির, তারা যুদ্ধ করে ত্বাগূতের পথে। অতএব তোমরা শয়তানের বন্ধুদের সাথে যুদ্ধ কর। নিশ্চয়ই শয়তানের কৌশল সদা দুর্বল’ (নিসা ৪/৭৬) । জিহাদ হতে পারে আল্লাহর সন্তুষ্টিতে মনের সাথে যুদ্ধ,হতে পারে কাফিরের সাথে যুদ্ধ,হতে পারে কোন ব্যক্তিবিশেষ এর সাতগে যুদ্ধ। আর যুদ্ধ এতে আল্লাহর সন্তুষ্টি নির্ভর থাকবে এমন নয়। যুদ্ধ হতে পারে দেশে দেশে, লোকে লোকে নিজ স্বার্থ হাসিলে। সুতরাং যখনই আমরা আল্লাহর সন্তুষ্টিতে যুদ্ধ করব তা জিহাদ,আর যখন এতে আল্লাহর সন্তুষ্টা লাভের কোন অবস্থা নির্দেশ করেনা তখন তা যুদ্ধ।

3006 views Answered

দুটি আলাদা জিনিস। জিহাদ হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা ।জিহাদ হতে পারে আর্থিক, মানসিক কিংবা শারিরীক।আর অন্যদিকে যুদ্ধ হলো নিজের এবং সমাজের অন্যদের অধিকার আদায়ের জন্য লড়াই করা।

3006 views Answered

Related Questions

Next steps