5 Answers

প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খাবেন। গরমের সময় শেভিংয়ের ব্যাপারে উদাসীন থাকা চলবে না। বগলের নিচে নিয়মিত শেভিং করতে হবে।
আর দূর্গন্ধ থেকে মুক্তি পেতে দিনে দুই তিন বার উক্ত জায়গা পানি দিয়ে ধৌত করুন,
পাউডার অথবা বডি স্প্রে ব্যবহার করতে পারেন।।।
3623 views Answered

imageসংগৃহীতঃ বিষ্ময়       

3623 views Answered

«»লেবুর সাথে মধুর সংমিশ্রন ঘামের দুর্গন্ধ প্রতিরোধের অন্যতম প্রধান ঘরোয়া উপায় । খুবই সিম্পল,একটি বাটিতে হালকা গরম পানি নিন তাতে ২ টেবিল চামুচ মধু আর ৩ টেবিল চামুচ লেবুর রস নিন । তার পর আপনার বগলে এই সলিউশন দিয়ে রিন্স করে নিন । তার পর শুকনো তোয়ালে দিয়ে মূছে ফেলূন ।

3623 views Answered

বগলের ঘাম দুর করার উপায়

লেবুর সাথে মধুর সংমিশ্রণ ঘামের দুর্গন্ধ প্রতিরোধের অন্যতম প্রধান ঘরোয়া উপায়।  ,একটি বাটিতে হালকা গরম পানি নিন, তাতে ২ টেবিল চামচ মধু আর ৩ টেবিল চামচ লেবুর রস নিন। তারপর আপনার বগলে এই সলিউশন দিয়ে রিন্স করে নিন। তারপর মুছে ফেলুন।

দেখবেন বগলের ঘাম দুর হয়ে গেছে। 

3623 views Answered

* সারাদিন বেশি পানি পান করতে হবে। এতে শরীরের তাপমাত্রা ঠিক থাকবে।


* গোসলের সময় ‘অ্যান্টি-ব্যাকটেরিয়াল’ সাবান ব্যবহার করতে হবে।


* নাইলন ও পলিয়েস্টার কাপড়ের পোশাক ঘাম শোষণ না করে উল্টো ঘাম আটকে রাখে। তাই সহজেই ঘাম শুষে নেয় এমন কাপড়, যেমন: সুতি ও সিল্কের তৈরি পোশাক পরতে হবে।


* ডিওডরেন্ট বা অন্য ঘাম প্রতিরোধক লাগানোর সময় শরীর ঠিকভাবে শুকিয়ে নিতে হবে।


* মসলাযুক্ত খাবার ঘামের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই মসলাযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে।


* মাথার ত্বককে ঘাম থেকে রক্ষা করতে ‘ড্রাই’ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।


* ধূমপান, অ্যালকোহল ও ক্যাফেইন নিলে স্বাভাবিকের চেয়ে শরীর ঘামে বেশি। তাই যতটা সম্ভব এসব পরিহার করতে হবে।


* অতিরিক্ত ঘামের জন্য দায়ী বাড়তি ওজন। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।


* মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে। কারণ মানসিক চাপ অতিরিক্ত ঘাম হওয়ার অন্যতম কারণ।


* পানি সমৃদ্ধ তাজা ফল ও শাক-সবজি প্রচুর পরিমাণে খেতে হবে।


* এছাড়া বুকে ব্যাথা, দ্রুত হৃদস্পন্দন, নিঃশ্বাস নিতে সমস্যা বা হঠাৎ ওজন কমে যাওয়ার কারণে অতিরিক্ত ঘাম হলে, সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

3623 views Answered

Related Questions

Next steps