ওজন বাড়ানোর জন্য প্রতিদিন এক মঠো কাচা চীনা বাদাম খাওয়া যাবে কি?

আমার মুল প্রশ্ন টা হল কাচা চীনা বাদাম খাব না ভাজা চীনা বাদাম। প্রতিদিন কোন সময়ে খেতে হবে? এটাও জানি যে কাঠ দাম + কিচমিচ রাতে জিজিয়ে রেখে সকালে খেলে ওজন বাড়বে, কিন্তু কাঠ বাদামের দাম ১৬০০ টাকা কেজি তাই প্রতিদিন খাওয়া অসম্ভব। তাই কাঠ বাদামের বিকল্প হিসেবে চীনা বাদাম খাওয়া যাবে কি? উত্তরটা দয়া করে জানালে খুব উপকার হত
3676 views

1 Answers

না কাঠবাদামের বিকল্প হিসেবে চীনাবাদাম গ্রহণযোগ্য নয়,কারন কাঠ বাদামের সব পুষ্টিগুণ আপনি চীনাবাদাম এ পাবেন না। প্রতিদিন একমুঠো চীনাবাদাম দূর করে দেবে অনেক শারীরিক সমস্যা। নানাবিধ রোগ নিয়ন্ত্রণ গবেষণায় দেখা গেছে সপ্তাহে পাঁচবার চীনাবাদাম খাওয়া হৃদরোগ এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি হ্রাস করে। এছাড়া পিত্তকোষ সংক্রান্ত ব্যাধি এবং কোলেস্টেরল ক্যান্সার প্রতিরোধ করে থাকে। কোলেস্টেরল কমায় বর্তমান সময়ে কোলেস্টেরল খুব সাধারণ এবং পরিচিত সমস্যা। হৃদরোগের মূলে রয়েছে এই কোলেস্টেরল। চীনাবাদাম ভালো কোলেস্টেরল তৈরি করে এবং খারাপ কোলেস্টেরল দূর করে দিয়ে থাকে। এটি ফ্যাট কলেস্টেরল এবং ট্রাইগ্লিসারয়েড কমিয়ে ফেলে কোনো ধরনের ওজন বাড়ানো ছাড়া। ওজন হ্রাস করতে চীনাবাদাম উচ্চ তৃপ্তিদায়ক খাবার। সুত্র:মানবকন্ঠ তাই বলা যায় চীনাবাদাম ওজন বাড়াতে নয় বরং অতিরিক্ত ওজন হ্রাস করতে উপকারী। তবে পুষ্টিসম্মত খাবার হিসেবে এটির জুড়ি নেই।

3676 views Answered

Related Questions

Next steps