কম্পিউটার ফাস্ট করার উপায় কি?
4 Answers
কম্পিউটার এর গতি যেভাবে ফাস্ট করবেনঃ
১। অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল দূর করেনঃ
কম্পিউটার চালানোর সময় নানা রকম অনেক অপ্রইয়োজনীয় ফাইল নিজে নিজেই সৃষ্টি হয়, যা আমাদের পিসির গতি অনেকাংশে কমিয়ে দেয়। এই অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করতে Run এ গিয়ে prefetch লিখে এন্টার চাপুন এবং সবগুলো ফাইল রিমুভ করুন। এর পর %temp% লিখে এন্টার চাপুন এবং সকল ফাইল ডিলিট করুন। এই কাজগুলো অটোমেটিক ক্লিকে করতে নিচের কোডটুকু একটা text ফাইলে লিখে সেভ করুন। এরপর ফাইলের নাম পরিবর্তন করে junk_remover.bat নামে সেভ করুন। এবার ডাবল ক্লিক করলেই অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল সমূহ রিমুভ হয়ে যাবে।
কোডঃ del C:\Windows\Prefetch\*.* /Q
Rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks
২। পিসিকে ভাইরাস মুক্ত রাখুনঃ
ভাইরাস আপনার পুরো পিসি ধ্বংস করে দিতে পারে। সেই সাথে আপনার প্রয়োজনীয় সব ফাইলও শেষ করে দিতে পারে। এর জন্য ভালমানের এন্টি ভাইরাস ব্যবহার করতে পারেন। এর জন্য আমি রিকমেন্ড করব Microsoft Security Essential. তথাকথিত এন্টিভাইরাসের চেয়ে এটা অনেক বেশি পরিমাণ ভাইরাস ডিটেক্ট করতে পারে। উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১ এর সাথে এটা আগে থেকেই দেয়া থাকে। আর মালওয়্যার, স্পাইওয়ার এবং সর্টকাট ভাইরাস হতে পিসিকে মুক্ত রাখে ব্যবহার করতে পারেন USB Disk Security. কারন বেশির ভাগ ভাইরাস ছড়ায় USB Pen Drive এর মাধ্যমে। নিচে সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিলাম।
Microsoft Security Essential
৩। মালওয়্যার, স্পাইওয়্যার দূর করুনঃ
মালওয়্যার, স্পাইওয়ার এবং সর্টকাট ভাইরাস ইত্যাদি বেশিরভাগ ছড়ায় পেনড্রাইভ হতে। পেনড্রাইভের ভাইরাস হতে পিসিকে মুক্ত রাখে ব্যবহার করতে পারেন USB Disk Security.
নিচে সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিলাম।
USB Disk Security
৪। Browsing History এবং Cooky দূর করেনঃ
ব্রাউজিং হিস্টোরি এবং কুকিসমূহ র্যামে জমা হয়ে র্যামে গতি কমিয়ে দিতে পারে। তাই প্রতিদিন ব্রাউজিং হিস্টোরি এবং কুকিসমূহ ডিলিট করুন। এজন্য যেকোন ব্রাউজার খুলে Shift+Ctrl+Delete চাপে সবকিছু ডিলিট করে দিন
৫। থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করুনঃ
পিসির গতি বৃদ্ধি করতে ব্যবহার করার জন্য থার্ড পার্টি সফটওয়্যার হিসেবে CCleaner একটি চমৎকার সফটওয়্যার। নিচের লিঙ্ক থেকে ডাউনলোক করে নিতে পারেন।
CCleaner
কম্পিউটারের গতি বাড়াতে ১) START মেনুতে যেয়ে RUN এ কিক করুন। একটি RUN উইন্ডো ওপেন হবে। ২) এই RUN উইন্ডো ঘরে msconfig লিখে এন্টার দিতে হবে। ৩) আরও একটি উইন্ডো ওপেন হবে। এখানে Start Up ট্যাবে কিক করুন। ৪) এখানে সব প্রোগ্রাম দেখা যাবে। এখন যেসব অপ্রয়োজনীয় প্রোগ্রাম START UP এর সময় দেখতে চাই না সেগুলির টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। ৫) এবার OK তে কিক এর কম্পিউটার Restart দিতে হবে। ৬) পিসি Restart হওয়ার পর System Configuration Utility নামে একটি উইন্ডো আসবে। অপশন সিলেক্ট করে OK করতে হবে। এই ধাপগুলি সঠিক ও সুন্দরভাবে অনুসরণ করলেই আপনার কম্পিউটারের গতি আগের মত ফিরে পাবে।
সবচেয়ে ভালো হয় Glary Utilities ব্যবহার করলে । এই সফটওয়ারের মাধ্যমে আপনি এক ক্লিকে সব সমস্যা সমাধান করে পিসি ফাস্ট করে নিতে পারেন ।
কম্পিউটার বা ল্যাপটপকে সুপার ফাষ্ট করার ৯টি উপায়: 1. Uninstall Unwanted Programs প্রথমে আপনার পিসিতে অপ্রয়োজনীয় সকল সফটওয়্যার আনইনস্টল করে দিন। যার জন্য আপনি Start >> Control Panel >> Uninstall a program এখান থেকে আপনার যে প্রোগ্রাম গুলো দরকার নেই তা আন ইনস্টল করে নিন। 2. Disk Defragmentation অনেক সময় পিসিতে প্রচুর পরিমান ফাইল , ফোল্ডার কপি, পেস্ট করার জন্য হার্ডডিস্কের কিছু জায়গা এলোমেলো হয়ে থাকে তার জন্য ডিফ্রাগমেন্ট করতে হয়। এজন্য আপনাকে Open “My Computer” >> Right click on any drive >> Properties >> Tools >> Then choose Defragment now. disk-defragment_answerglobe 3. Install Anti-virus একটি পিসিতে খুবই গুরুত্বপূর্ন বিষয় হল এন্টিভাইরাস। ভাইরাস কম্পিউটারকে স্লো করে দেয় আবার কিছু কিছু এন্টিভাইরাসও কম্পিউটারকে স্লো করে দেয়। তাই এন্টিভাইরাস কেনার আগে এগুলো যাছাই করে কিনা উচিত। আর ফ্রি এন্টিভাইরাস গুলো অনেক সময় পিসিকে স্লো করে দেয়। 4. Error-checking আপনার পিসির হার্ডডিস্কে বেঢসেক্টর সহ আরো অনেক কিছু নির্নয়ের জন্য ইরর চেক করাটা খুব দরকারী। Open “My Computer” >> Right click on any drive >> Properties >> Tools >> Then choose Error-Checking now. 5. Disk Cleanup and Remove Temporary Files আমরা যখন পিসিতে কাজ করি তখন সকল কাজ অস্থায়ী ভাবে মেমরীতে ধারন করা থাকে যার জন্য অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যায়। যার জন্য নিয়মিত ডিস্ক ক্লিনআপ করে এই টেম্পরারী ফাইগুলো ডিলিট করতে হয়। Open “My Computer” >> Right click on any drive >> Properties >> General >> Then choose Disk Cleanup now. Remove Temporary File Go To “Start” Button >> Then type in search for “Run” >> In run box type >> Type “temp” >> remove all file>> Again Type %temp%>> Remove All file 6. Increase Ram পিসির র্যাম কম থাকলেও অনেক সময় পিসি স্লো কাজ করে তাই আপনার কম্পিউটারে যদি র্যাম ৫১২ কেবি এর কম হয় তাহলে তা বাড়িয়ে নিন। কমপক্ষে ১ জিবি হলে আপনি একটা ভাল স্পিড পাবেন। আর খুব বেশী স্পিড পেতে ২ বা ৪ জিবি ব্যবাহর করতে পারেন। 7. Stop Unwanted Programs আপনার কম্পিউটারে এমন কিছু কিছু প্রোগ্রাম আছে যা আপনার কজে আসছে না কিন্তু হয়ত পরবর্তীতে কাজে আসতে পারে এসব প্রোগ্রামগুলো আপনি সাময়িক ভাবে Stop করে রাখতে পারেন। যার জন্য আপনাকে Click on Start button >> Then search for “Run” >> Then type “msconfig” >> now your will go Startup tab এখান থেকে অপ্রয়োজনীয় প্রোগামগুলো আপনি আনচেক করে দিতে পারেন। 8. PC Cleaner and Registry Error কম্পিউটারের কিছু উইন্ডোজ ফাইল বা রেজিস্ট্রি ফাইল অনেক সময় ডেমেজ হয়ে যায় এগুলো চেক করতে এবং ফিক্স করতে কিছু ভাল মানের সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আপনার কম্পিউটার ফুল ক্লিনআপ ও রেজিস্ট্রি ইরর চেক ও ফিক্স করতে এই সফটওয়্যারগুলো ভাল কাজ করে। নিচে সফটওয়্যারগুলো দেওয়া হল। PC Health Boost 9. Check Latest Updates উইন্ডোজের আপডেটগুলো নিয়মিত চেক করবেন। কিছু কিছু আপডেট আছে যা আপনার পিসির জন্য উপকারী। তাই আপনি সব সময় আপডেট চেক করে সময়মত তা ইনস্টল করবেন। তথ্যসূত্র:http://answerglobe.com/tips-and-tricks/762