হঠাৎ করে স্বাস্থ্য কমে গেল কেন কোন সমস্যা কি?
আমার বয়স ৩৩ ওজন আগে ৭৮ কেজি ছিল, আজ কয়েক দিন থেকে লক্ষ্য করছি হঠাৎ করে স্বাস্থ্য কমে গেছে ওজন ও কমে গেছে। এটা কি কোন সমস্যা বা কি কারনে হল? খাওয়ারও তেমন একটা রুচি নাই। খাইতে গেলে পেটে ক্ষীদা থাকে কিন্তু খাইতে পারি না। প্রথম বারে যে কয়টা ভাত নেই পরবর্তীতে আর নিতে মনো চায় না। রাতে ঘুমানোর সময় পানি খেয়ে ঘুমাই কিন্তু তারপরও গলা শুকিয়ে কাঠের মত হয়ে যায় কারনটা কি জানাবেন প্লিজ।
3232 views
1 Answers
এইটুকু তথ্য দিয়ে কোন রোগ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে হঠাৎ করে অনেক ওজন কমে যাওয়া কিন্তু মোটেও ভাল নয়।এসবের সাথে যদি রাতে জ্বর, এবং কাশি থাকে তাহলে টিবি হওয়ার সমুহ সম্ভাবনা থাকে, তবে কোন ম্যালিগণেন্সি ও হতে পারে।আপনার অন্য কোথাও ব্যাথা হয় কিনা? কোথায় ফুলা আছে কিনা? বেশী বেশী ক্ষুধা, তৃষ্ণা লাগে কিনা, আরো অনেক কিছু জানার পর বুঝা যাবে। তাই ভাল হয় একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
3232 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy