3 Answers

এই আবহাওয়া আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু খুব সহজেই শীতের এই রুক্ষতাকে বিদায় জানিয়ে শীতের সাথে সখ্য গড়ে তোলা যায়। কিন্তু কীভাবে? জেনে নিন ....... ১। ত্বক পরিস্কার রাখুন- শীতকালে আমরা পানি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখি। অনেকে এই সময়ে নিয়মিত গোসল করারও সাহস দেখান না। কিন্তু শীতের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার সর্বোত্তম উপায় হল নিয়মিত কোমল (অতিরিক্ত গরম বা ঠাণ্ডা নয়) পানি দিয়ে আপনার মুখ-হাত ধুয়ে ফেলা। খেয়াল রাখবেন পানি যাতে কখনোই অতিরিক্ত গরম বা ঠাণ্ডা না হয়। এতে আপনার ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। ২। ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন- আপনার ত্বক ভালভাবে পরিস্কার করার পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। এটি আপনার ত্বকের আদ্রভাব দীর্ঘক্ষণ বজায় রাখতে সাহায্য করবে। খেয়াল রাখবেন বাজারের যেকোনো ময়েশ্চারাইজার ক্রিম নয় একমাত্র বিশেষজ্ঞদের অনুমোদনকৃত ময়েশ্চারাইজার ক্রিমই ব্যবহারযোগ্য। ৩। বেশি করে পানি পান করুন- ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করার সর্বোত্তম উপায় হল বেশি করে পানি পান করা। মনে রাখবেন, আপনি যতবারই আপনার ত্বক পরিস্কার করুন এবং ময়েশ্চেরাইজার ক্রিম মাখুন না কেন আপনার ত্বকের যথাযথ সুরক্ষায় পানি পান করাই সর্বোৎকৃষ্ট পন্থা। ৪। শাকসবজি এবং ফলমূল- ত্বকের সুরক্ষায় শাকসবজি এবং ফলমূল অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। শীতকালে আঙুর, কমলা আপেলসহ আরও অনেক উপকারী ফল পাওয়া যায় যা খেলে আমাদের ত্বক শুষ্কতা থেকে রক্ষা পেতে পারে।

2639 views

জুর জুরে ভাব দূর করতে একটি তাজা লেবু কেটে হাত এবং পায়ে ঘষে নিন। এরপর কুসুম গরম পানিতে লিটারে ১ চা চামচ লবণ দিয়ে এতে হাত পা ওও শরীরের বিভিন্ন স্থানে লাগান ১০ থেকে ১৫ মিনিট। চাইলে পানিতে সামান্য শ্যাম্পুও দিতে পারেন। এরপর একটি মাজুনি দিয়ে আলতো করে শরীর ঘষে নিন। এরপর হালকা কুসুম গরম পানিতে শরীর ধুয়ে ও মুছে নিন। এরপর শরীরে অলিভ অয়েল লাগিয়ে নিন। এটি করুন সপ্তাহে দুই দিন।

2639 views

ছেলেদের বিশেষ করে ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। কারণ সারাদিন শুধু আবহাওয়া ও ধুলাবালুতে চলার ফলে ত্বক হয়ে যায় অনেক খসখসে ও মলিন। শীতকালে শুষ্ক আবহাওয়ার থাকার কারণে চামড়া শুকিয়ে খসখসে হয়ে যায় এবং ফলে ত্বক ফেটে যাওয়া থেকে শুরু করে ত্বকে চুলকানি পর্যন্ত জটিল সমস্যা দেখা দেয়। তবে কিছু সর্তকতা জানা থাকলে এসব আর হবে না। শীতকালে মায়েশ্চারাইজিং সাবান ব্যবহার করতে হবে। গোসলের পর ত্বকে মায়েশ্চারাইজিং লোশন ব্যবহার করতে হবে। এতে খসখসে ভাব দূর হবে। ঘর থেকে বাইরে বেরুনোর সময় হাত-পা পরিষ্কার করে মায়েশ্চারাইজিং লোশন ব্যবহার করতে হবে। এতে ত্বকে সূর্যের তাপ লাগবে না। কোনো অবস্থাতেই দীর্ঘক্ষণ রোদে থাকা যাবে না। এতে ত্বক কালো হয়ে যেতে পারে। অনেকের শীতে ঠোঁটও ফেটে যায়। এক্ষেত্রে অবশ্যই ভালো মানের লিপজেল ব্যবহার করতে হবে।এছাড়া শীতের আবহাওয়ায় ছেলেদের ত্বককে স্বাভাবিক ও সজীব রাখতে হলে মালটা ও কমলার রস মুখে মাখা যেতে পারে। এর পর ১০-১৫ মিনিট ম্যাসাজ করতে হবে। কিছুদিন নিয়মিত এটা করলে ত্বকের সজীবতা ফিরে আসবে। আর ক্রিম ব্যবহার ক্ষেত্রে অবশ্যই ভিটামিন-’ই’ জাতীয় ক্রিম ব্যবহার করতে হবে। এ ছাড়া গোসলের পর ও রাতে ঘুমানোর আগে কুসুম-কুসুম গরম পানির ভাপ নিলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং ত্বক ভালো থাকবে। এ ছাড়া এসব ত্বকে ফেসিয়াল করলে ত্বক সজীব থাকবে। অনেক সময় হাতে বা কনুইয়ে খসখসে ভাব হয়। এটা দূর করতে পানি আর গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে হাতে বা খসখসে স্থানে ব্যবহার করা যেতে পারে। তবে নিয়মিত ত্বকের যত্ন না নিলে শীতে ত্বক ভালো রাখা সম্ভব নয়। তাই প্রতিদিনই একটু সময় করে ত্বকের যত্ন নিতে হবে।

2639 views

Related Questions