3 Answers

 গাজর: গাজর হচ্ছে প্রচুর পরিমান ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গাজর ত্বককে সুস্থ রাখে, চোখ সুরক্ষিত রাখে, সাধারণ ঠাণ্ডার সমস্যা থেকে রক্ষা করে এবং চুলকে করে স্বাস্থ্যোজ্বল। এটি একটি উষ্ণতাদায়ক খাবার এবং এটি কাঁচা বা রান্না যেকোনো ভাবেই খেতে পারেন।


টক ফল: উজ্জ্বল বর্ণের ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা, জাম্বুরা জাতীয় ত্বক ফল গুলো থেকে ফ্ল্যাভোনয়েড এবং রোগের বিরুদ্ধে লড়াই করার পুষ্টি উপাদান পাওয়া যায়। এগুলো ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। এছাড়া এসব ফল শীতকালে দেহের উষ্ণতা বাড়াতে সাহায্য করে।


মাংস ও ডিম: আগে আমরা মুরুব্বিদের কাছে শুনতাম জ্বর বা ঠাণ্ডার সমস্যায় পথ্য হিসেবে মুরগির সুপের গুনাগুনের কথা। তবে এটি এখন বৈজ্ঞানিক ভাবেই প্রমানিত।কারণ মুরগি হচ্ছে দেহকে গরম করার খাবার এবং এটি জ্বর, ঠাণ্ডা সারাতে সাহায্য করে। এছাড়া ডিম খেলে শরীর গরম হয় এবং এটি শীতকালে ঠাণ্ডা লাগার প্রবণতা কমাতে সাহায্য করে। তাই শীতকালের খাবার তালিকাতে এই দুটি খাবার অবশ্যই রাখা উচিত।


আদা ও রসুন: ঠাণ্ডার সমস্যা এবং কাশি সারাতে আদা রসুনের মিশ্রণ খুবই ভাল কাজ করে, সেই সাথে শীতকালে দেহকে উষ্ণ রাখতেও সাহায্য করে। আদা দিয়ে তৈরি মশলা চা খেতে পারেন। এছাড়া বিভিন্ন খাবারে রসুন যোগ করে খেতে পারেন।


পেয়ারা: সবাই জানে যে টক ফলে ভিটামিন সি থাকে কিন্তু অনেকেই এটা জানেন না যে পেয়ারাতে আরো অনেক বেশি ভিটামিন সি থাকে যা অনেক বেশি প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।এতে আরো থাকে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম। এই ফলটিও শীতকালে দেহের উষ্ণতা বাড়াতে সাহায্য করে।


মধু: একটি সত্যিকারের বিস্ময়কর খাবার হচ্ছে এই মধু যা নিয়মিত ভাবে শীতকালের খাবার তালিকায় থাকা উচিত। এটি চিনির বিকল্প হিসেবে খাওয়া যায় এবং ঠাণ্ডা ও গলা ব্যাথায় কার্যকরী ঔষধ হিসেবেও কাজ করে।যদি শীতকালে মধু জমে যায় তবে তা সামান্য গরম করলে আবার তরল হয়ে যায় এবং এটি ব্যবহার করা যায়। এটি শীতকালে শরীরকে উষ্ণ করার জন্য একটি উত্তম খাবার।


মেথিশাক: ভিটামিন কে, আয়রন এবং ফলিক এসিড সম্পন্ন সবুজ শাক হচ্ছে এই মেথিশাক। এটি রক্তের লোহিত কনিকার পরিমান বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি দেহের তাপমাত্রা বাড়াতেও সাহায্য করে এবং শীতকালে দেহকে উষ্ণ রাখতে সাহায্য করে।


বেদানা: বেদানা হচ্ছে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল এবং ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস। বেদানা জ্বর প্রতিরোধ করতে পারে এবং শীতকালে ঠাণ্ডা লাগা কমাতে পারে।এটি রক্তের প্রবাহ বাড়াতে সাহায্য করে এবং ধমনীর জমাট বাধা খুলতে পারে। শীতকালের জন্য প্রয়োজনীয় উষ্ণতাদায়ক ফল এটি।


শুকনো ফল এবং বাদাম: কাঠবাদামকে সাধারণত শুকনো ফলের রাজা বলা হয়ে থাকে যা ফ্যাটি এসিড, প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ। শীতকালের খাবার তালিকায় এই খাবারটি থাকলে তা স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত ভালো কাজ করে কারণ এটি হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে এবং কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। শুকনো ডুমুর ফল, আখরোট, কাজুবাদাম, পেস্তা বাদামও অনেক উপকারি। কারণ এগুলো সব গুলোই ভিটামিন ই সমৃদ্ধ এবং শীতকালে চেহারায় উজ্জলতা আনতে সাহায্য করে।


আলু: মিষ্টি আলু এবং আলু উভয়েই শীতকালের স্বাস্থ্য সুরক্ষায় বেশ সাহায্য করে। এটি শীতকালের অন্য অনেক দামী খাবারের বিকল্প হিসেবেও কাজ করে। এগুলো বিভিন্ন ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ। এতে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে এবং সারা বছর জুড়েই এটি পাওয়া যায়।


টক দই: যদি দুধ বা দইয়ে অ্যালার্জি না থাকে তাহলে প্রোবায়োটিক সমৃদ্ধ এই প্রাকৃতিক খাবারটি বর্জন করার কোনো কারনই নেই। প্রোবায়োটিক হচ্ছে একটি স্বাস্থ্য বান্ধব ব্যাকটেরিয়া।দই অনেকের মিউকাস মেমব্রেনে কিছুটা অসুবিধার সৃষ্টি করতে পারে কিন্তু সাধারণ সব মানুষদের জন্য শীতকালের জন্য উষ্ণতাদায়ক একটি খাবার হচ্ছে এই দই।

5697 views

শীতকালে শরীর গরম রাখুন শীত মানেই হাড় কাঁপানো শীত। যদিও এখনো পুরোপুরি শীত পড়েনি। কিন্তু বাইরে বেরুলে শীতের কাপড় গায়ে জড়িয়েই বের হতে হয়। শুধু গরম কাপড় নয়, শীতের সময় শরীরের ভেতর গরম রাখতে খেতে পারেন আপেল, স্যুপ, মধু এবং বাদাম। জেনে নিন কোন কোন খাবার শীতকালে শরীরকে গরম রাখতে পারে। ০. আপেল : আপেলে রয়েছে প্রায় ৪.৪ গ্রাম ফাইবার। আপেলের স্যলুবল এবং ইনস্যলুবল ফাইবার দুটোই আমাদের দেহের উষ্ণতা ধরে রাখতে সক্ষম। এ ছাড়াও আপেলে রয়েছে ৮৬% পানি যার ফলে আমরা শীতে কম পানি পান করলেও আমাদের দেহকে সঠিকভাবে হাইড্রেট রাখতে সহায়তা করবে। ০. স্যুপ : শীতকালে স্যুপ পানের ফলে উষ্ণতার পাশাপাশি স্বাদ ও স্বাস্থ্য দুটোর প্রতিই নজর দেওয়া শীতকাল যায়। বিশেষ করে তা যদি কুমড়োর স্যুপ হয়ে থাকে। শরীর গরম রাখতে শীতের সন্ধ্যায় খেতে পারেন স্যুপ জাতীয় খাবার। ০. মধু : সর্দি, কাশি, ফ্লু ইত্যাদির বিরুদ্ধে লড়তে অনন্য এক উপাদান মধু। মিষ্টিজাতীয় খাবার হলেও মধুতে নেই বাড়তি ক্যালরির ঝামেলা। এ ছাড়া শরীর গরম রাখতেও বেশ উপকারী। ০. মরিচ : মরিচে রয়েছে ভিটামিন সি, যা শরীর থেকে ঠাণ্ডার অনুভূতি দূর করে। সর্দি এবং কফ কমায়। মরিচের ঝাল একটু বেশি দিয়ে খাবার রান্না করে খেয়ে দেখুন, শীত পালিয়ে যাবে। ০. আদা : শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় আদা। তাই শীতে শরীর সুস্থ রাখার উপযুক্ত উপায় এটি। পাশাপাশি সর্দি-কাশির নিরাময়েও সহায়ক। স্যুপ বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে আদা খেতে পারেন। কাঁচাও খাওয়া যায়। এ ছাড়া শীতের সময় আদার চা খেলে শরীর গরম থাকে। ০. বাদাম : বিভিন্ন জাতের বাদাম যেমন, চিনাবাদাম, আখরোট, কাঠবাদাম ইত্যাদি ভালো কোলেস্টেরল, ভিটামিন, ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি এসিডের সবচেয়ে ভালো উৎস। গরমজাতীয় খাবার বলে শীতে স্যাকস হিসেবে বাদাম খেতে পারেন। ০. দারুচিনি : শরীরের তাপমাত্রা কমে যাওয়া থেকে রক্ষা করতে এই মসলা বেশ উপকারী। আলাদা স্বাদ আনতে স্যুপ, রান্না করা খাবার, সালাদের সঙ্গে দারুচিনি মিশিয়ে নিতে পারেন। এ ছাড়া চায়ের সঙ্গেও মেশাতে পারেন। ০. রসুন : সর্দি, কাশি ও গলা ব্যথা থেকে মুক্তি পেতে কার্যকরী রসুন। পাশাপাশি শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন তিন, চার কোয়া রসুন সরাসরি বা রান্নায় ব্যবহার করে খেতে পারেন। ০. মিষ্টি আলু : শীতকালের এই সবজিটিরও রয়েছে শীত দূর করার ক্ষমতা। ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সমৃদ্ধ মিষ্টি আলুকে বলা হয় সুপারফুড, যার রয়েছে দেহকে নানা ধরনের রোগ থেকে মুক্ত রাখার পাশাপাশি শীত তাড়ানোর বিশেষ ক্ষমতা।

5697 views

প্রথমেই আপনাকে জানতে হবে তাপের পরিবহন এবং পরিচলন। আপনি যখন ঠাণ্ডা ফুটপাথে দাঁড়িয়ে আছেন, তখন তার সংস্পর্শে আপনার পা ঠাণ্ডা হয়ে যাওয়া হলো পরিবহন। আবার ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে আপনার নাকের ডগা ঠাণ্ডা হয়ে যাওয়াটা হলো পরিচলন। এবার দেখুন এই দুইটি জিনিস বুঝে কীভাবে নিজেকে দিব্যি গরম রাখতে পারবেন কনকনে শীতের রাতেও। কয়েক স্তরে কাপড় পরুন একটা মোটা চাদর বা জ্যাকেট পরার চাইতে দুটো অপেক্ষাকৃত পাতলা সোয়েটার পরলে শীত কম লাগবে। কারণ এসব স্তর সরাসরি আপনার শরীর থেকে বাইরে তাপ পরিবহন ও পরিচলনে বাধা দেবে। এছাড়া এই দুটি স্তরের মাঝে আটকে থাকা বাতাস ইনসুলেটরের কাজ করে তাপ ধরে রাখবে আপনার শরীরে। কাঁপুনি থামান কাঁপুনি শুরু হওয়া মানেই হলো আশেপাশে অতিরিক্ত ঠাণ্ডা যা আপনার শরীর মোটেই সহ্য করতে পারছে না। আপনার উচিত হবে দ্রুত কোনো গরম জায়গায় চলে যাওয়া। ঠাণ্ডায় আমাদের শরীরে কাঁপুনি দেখা দেয় কারণ এর মাধ্যমে শরীর নিজেকে গরম করার চেষ্টা করে। পেশিগুলো কাঁপুনির মাধ্যমে ক্যালোরি ক্ষয় করে এবং তাপ উৎপাদন করে। কাঁপুনি থেমে যাবার জন্য অপেক্ষা করবেন না মোটেই। কারণ হাইপোথার্মিয়ার মধ্যবর্তী পর্যায়ে মানুষের শরীর কাঁপুনি থামিয়ে দেয়। এ পর্যায়ে কাঁপুনিতেও শরীর নিজেকে রক্ষা করতে পারে না। ভালোভাবে খাওয়া দাওয়া করুন শরীর যেন নিজেকে গরম রাখতে পারে তার জন্য একে জ্বালানী সরবরাহ করুন অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারে মনোযোগী হন। এতে আপনার রক্তে চিনির পরিমাণ ঠিক থাকবে আর শরীর থাকবে গরম। এছাড়াও প্রয়োজনমতো পানি পানেও মনোযোগী থাকুন। অভ্যাস করে ফেলুন বাসার বাইরে শীতের মাঝে অনেকটা সময় কাটাতে হয়? ঠাণ্ডার প্রতি অভ্যস্ত হয়ে যান। শরীরকে ঠাণ্ডা সহ্য করতে শেখান। শরীর ফিট রাখাটা এ জন্য জরুরি। কিন্তু বেশী শুকনো গড়ন হলে আবার সমস্যা। কারণ শরীরে যথেষ্ট ফ্যাট না থাকলে শীতের মোকাবেলা করা যায় না। ঝুঁকির ব্যাপারে সতর্ক থাকুন উচ রক্তচাপ নিয়ন্ত্রণের কিছু ওষুধ আছে যেগুলো আপনাকে শীতের প্রতি বেশী সংবেদনশীল করে তুলতে পারে। এছাড়া বয়স্ক মানুষেরা শীতে বেশী কাবু হয়ে যান। ২ বছর বয়সের কম বয়সী বাচ্চারাও শীতের প্রতি বেশী সংবেদনশীল। যখন বেশী শীত পরে তখন তাদের বেশী সতর্ক থাকা উচিত।

5697 views

Related Questions