3 Answers
বর্তমান বিশ্বে ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। এর সঠিক প্রতীকার না করার ফলে,এর প্রভাব দিনে দিনে বাড়ছে। মানব দেহের ইনসুলিন নামের হরমোনের সম্পূর্ণ বা অপেক্ষিক ঘাটতির কারণে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং এক সময় তা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে। এইভাবে ডায়াবেটিস রোগ হয়ে থাকে। ডায়াবেটিস হওয়ার কারণ যুক্তরাষ্ট্রের একটি গবেষকদল জানিয়েছে- অনেকেই ধারনা করেন চিনি বেশি খেলে ডায়াবেটিস জন্য ক্ষতিকর।তবে এই ধারনাতি সঠিক নয়।বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস হয় জেনেটিক ও লাইল স্টাইলগত কারণে। তবে তারা এটি স্বীকার করেছেন যে, অতিরিক্ত মিষ্টি খেলে শরীরের ওজন বাড়ে। আর শরীরের ওজন বাড়ার সাথে ডায়াবেটিসের যোগসূত্র রয়েছে। চিকন মানুষের ডায়াবেটিস হয় না, অনেকেই এই ধারনাটি পোষণ করে থাকেন। এই ধারণাটিও সম্পূর্ণ ভুল। ডায়াবেটিস চিকন, মোটা যেকারোরই হতে পারে। মোটা স্বাস্থ্যের অধিকারী লোকদের ডায়াবেটিস – ২ এর অধিক ঝুকি রয়েছে। এছাড়া পারিবারিক, নৃতাত্বিক সম্পর্ক ও বয়সের কারণেও ডায়াবেটিস হয়। কেউ কেউ বলেন ডায়াবেটিস তেমন কোনো মারাত্মক রোগ নয়। অনেক ক্ষেত্রে শারিরীক পরিশ্রমের অভাব, ওজন বেশি হয়ে যাওয়া, বয়স, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনেও ডায়বেটিস হতে পারে যেমন স্টেরয়েট হরমোন, থাইয়াজাইট ডাইরোটিক্স তাই বংশগত কারন না থাকলেও ওজন বেশি হওয়ার কারনে ডায়বেটিস হতে পারে কারন ওজন বেশি হলে ইনসুলের কার্যক্ষমতা কমে যায়। ডায়াবেটিস রোগের লক্ষণ > ক্লান্তি বা দূর্বলতা বোধ করা > খোশ-পাঁচড়া, ফোঁড়া জাতীয় চর্মরোগ দেখা দেওয়া > খুব বেশী পিপাসা লাগা > ক্ষত শুকাতে বিলম্ব হওয়া > বেশী ক্ষুধা পাওয়া > ঘন ঘন প্রস্রাব হওয়া যারা দীর্ঘ দিন যাবত এই রোগে ভুগছেন, তাদের হয় তো এই সব লক্ষণ দেখা নাও দিতে পারে। তবে পরীক্ষাতেই ডায়াবেটিস ধরা পড়ে। সূত্র ঃ- http://www.shorir.com/diabetes-disease/
ডায়াবেটিস রোগের লক্ষণ > ক্লান্তি বা দূর্বলতা বোধ করা > খোশ-পাঁচড়া, ফোঁড়া জাতীয় চর্মরোগ দেখা দেওয়া > খুব বেশী পিপাসা লাগা > ক্ষত শুকাতে বিলম্ব হওয়া > বেশী ক্ষুধা পাওয়া > ঘন ঘন প্রস্রাব হওয়া
(ক) বার বার প্রস্রাব করা; (পলিইউরিয়া) (খ) অস্বাভাবিক তৃষ্ণা (পলিডিপসিয়া) (গ) অস্বাভাবিক ক্ষুধা (পলিফ্যাগিয়া) (ঘ) অল্প পরিশ্রমে ক্লান্তি (ঙ) ওজন হ্রাস (Type-i) (চ) স্হুলাকৃতি চেহেরা (Type-ii) (ছ) ক্ষতস্থান দেরিতে শুকানো (জ) পায়ে অসাড় অনুভূতি (ঝ) চোখের দৃষ্টিশক্তি আবছা হওয়া। (ঞ) চামড়ায় শুষ্কতা বা চুলকানি ভাব আসা
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy