আউটসোর্সিং কি এবং এর মাধ্যমে আয় করা যায় কি?
2 Answers
আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং একই। যারা এটা করে তাদের ফ্রিল্যান্সার বলে। আউটসোর্সিং এ অনেক ধরনের কাজ আছে যেমন: গ্রাফিক্স, ওয়েব ডিজাইনিং, অ্যাপ ডেভেলপিং, ট্রান্সলেটিং ইত্যাদি। আপনি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে উপরোক্ত কাজগুলো শিখতে পারেন। তারাই পরে সব আপনাকে বুঝিয়ে দিবে। সংক্ষেপে এর কার্যপদ্ধতি হল: আপনি যেকোনো আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং সাইটে যাবেন। সেখানে অন্যান্য ব্যক্তি/প্রতিষ্ঠানের দেওয়া বিভিন্ন কাজ আপনি সম্পন্ন করবেন। আপনার কাজ তারা পছন্দ করলে আপনাকে টাকা ($) দিয়ে তা কিনে নিবে। আপনি ইচ্ছা করলে কোনো ডিজাইন Demo আকারে রেখে দিতে পারেন অন্য কেউ দেখে পছন্দ করলে তা কেনার জন্য অফার করবে।
মুক্ত পেশার নাম হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং । অর্থাৎ স্বাধীন বা মুক্ত ভাবে বা অন্যের চাপ ছাড়া স্বাধীন ভাবে কাজ করে আয় করার নাম হচ্ছে আউটসোর্সিং । আরো সহজ ভাবে বলতে গেলে বলা যায় যে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ করিয়ে নেয়ার নাম হচ্ছে আউটসোর্সিং। আর যারা এই আউটসোর্সিং এর কাজ করে থাকে তাদের কে বলা হয় ফ্রিল্যান্সার। কিভাবে আউটসোর্সিং করতে হয়? যেহেতু,আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে করতে হয়।তাই অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে। যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ি বিভিন্ন কাজ এই সব মার্কেট প্লেসে দিয়ে থাকে। আর এই কাজ গুলো ফ্রিল্যান্সাররা প্রতিষ্ঠানের নিয়ম বা শর্ত অনুযায়ী করে দিয়ে আয় করে থাকেন । ফ্রিল্যান্সারের কাজ গুলো কি? যেহেতু,আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে করতে হয় । তাই বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস প্রতিষ্ঠিত হয়েছে । এই অনলাইন মার্কেট প্লেসে কাজ গুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে । যেমন ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজাইন ও মাল্টিমিডিয়া, বিক্রয় ও বিপণন, ব্যবসাসেবা ইত্যাদি । আর এই সকল কাজ গুলো ইন্টারনেটের মাধ্যমে যে প্রতিষ্ঠান কাজ গুলো আপনাকে দিবে তা করে দিতে পারলেই অনলাইনে আয় করা সম্ভব ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy