1 Answers
আল্লাহ তা‘আলা সাত আসমান ও সাত যমীন সৃষ্টি করেছেন (তালাক ১২), তা বিদ্যমান রয়েছে এবং ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা সাতটি যমীন চাপিয়ে দিয়ে জমি জবর দখলকারীদেরকে শাস্তি দিবেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৯৩৮)। ইমাম কুরতুবী (রহঃ) বলেন, এর দ্বারা যমীনের সাতটি স্তরকে বুঝানো হয়েছে। কুরআনে আসমানকে ‘দুখান’ বলা হয়েছে (হা-মীম সাজদাহ ১১, দুখান ১০)। যার অর্থ ধূম্রকুঞ্জ। অতএব আমাদের কেবল এটুকুতেই বিশ্বাস রাখতে হবে। অন্য আয়াতে ‘কঠিন সপ্তস্তর’ (নাবা ১২) বলা হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে, ঐসব আসমানের গঠন-প্রকৃতি এমন, যা ভেদ করা কঠিন ও দুরূহ। আমরা কেবল আসমানের নীচের স্তরটিই দেখতে পাই, যাকে কুরআনে ‘সুরক্ষিত ছাদ’ (আম্বিয়া ৩২) বলা হয়েছে।
3923 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy