1 Answers
অনুভূতি নিয়ন্ত্রনে নিয়ে আসা খুব সহজ নয়। অনেক চর্চা করেই আমরা আমাদের এই অনুভুতিগুলি তৈরি করে থাকি। রাগ, ক্রোধ, হিংসা, ভয় এসব কোন না কোন হরমন নিসৃত হওয়া থেকেই কার্যকর ভূমিকায় লিপ্ত হয়। অতএব ওই সকল হরমন কে সংবরন করবার পথ খুব সহজ নয় তবে মেডিটেশন করে এর উপকার আশা করা যেতে পারে। মেডিটেশন সম্পর্কে আমি যতটুকু বুঝি, জানি তাতে এই চর্চা আপনাকে অবশ্যই অব্যাহত রাখতে হবে এবং সেই পর্যায় পর্যন্ত যাওয়া খুব কঠিন নয় যা আপনি চাইছেন। সব অনুভুতি তৈরি হয় আসলে মগজের অভ্যন্তরে। নিজেকে সবসময় যেকোন পরিস্থিতিতে নিয়ন্ত্রনে রাখার খুব সহজ কোন তাতক্ষনিক উপায় না থাকলেও একেবারে অসম্ভব নয়। এজন্য প্রচুর পড়াশোনাও নিজেকে সেই উচ্চতায় নিয়ে আসতে পারে। জ্ঞান এবং মনযোগ মানুষকে নির্ভরশীল এবং যোগ্য করে তোলে। আর সকলের কাছে নিজেকে যোগ্য করে তোলা একেবারেই অসম্ভব। এটাও একটা শিশুশুলভ প্রার্থনা এবং পৃথিবীতে এমন যোগ্যতম মানুষ হাতে গোনা কয়েকজন তাই এই চেষ্টা থেকে বিরত থাকা উচিত তবে নিজেদের সন্তানদের প্রথম থেকেই উপযুক্ত শিক্ষা দিলে কিছুটা অনন্য করে বড় করা যেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy