1 Answers
বর্তমানে আমাদের সবার একটি বদ্ধমূল ধারণা জন্মে গেছে যে কেবল মাত্র মেকআপ আমাদের সুন্দরভাবে উপস্থাপন করতে অবদান রাখে। কিন্তু কোনরূপ মেকআপ ব্যবহার না করেও যে আমরা নিজেদের সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এই বোধটা যেন আমরা ভুলেই গিয়েছি। মেকআপ ছাড়াও আমরা আমাদের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। যদি কি না আমাদের মধ্যে ভেতর থেকে সজীবতা থাকে, যদি আমরা সবসময় রিফ্রেশ থাকতে পারি তাহলে সত্যি মেকআপের প্রয়োজন পরে না l আর সেকারণে কিছু অভ্যেসের প্রয়োজন অনেক পরে l সব সময় মুখের ত্বকের যত্ন নিন। দিনে তিন থেকে চারবার পানি দিয়ে মুখ ধুতে ভুলবেন না। চোখে অযথা হাত দিয়ে ঘষাঘষি করবেন না। এতে আপনার চোখের চারপাশে কালো দাগ পড়তে পারে যা হাজার চেষ্টা করেও পরে দূর করতে পারবেন না। চুলগুলো সব সময় পরিষ্কার পরিছন্ন রাখতে চেষ্টা করুন। খেয়াল রাখুন ভেজা চুল কখনো বেঁধে রাখবেন না । জোরে চুল আঁচড়াবেন না। হাতের ও পায়ের যত্ন নিন। হাত পায়ের নখগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখুন। আর যদি হাতের নখ বড় রাখতে চান সেক্ষেত্রে সেগুলোর একটি সুন্দর শেপে রাখতে চেষ্টা করুন। দাঁত ব্রাশ করতে ভুলবেন না। রাতে ঘুমুতে যাওয়ার আগে ও সকালে অবশ্যই দাঁত ব্রাশ করবেন। তবে মনে রাখুন বেশী বেশী দাঁত ব্রাশ করার ফলে দাঁতের এনামেল নষ্ট হয়। দিন রাত মিলিয়ে সীমিত কফি ও চা পান করার চেষ্টা করুন। পরিমিত ঘুমান, অর্থাৎ দিন রাত মিলিয়ে মিনিমাম ৮ ঘণ্টা ঘুমান। বেশী বেশী ফলমূল ও শাক সবজি খান এবং জাংক ফুড বর্জন করে চলুন। বেশী পরিমাণে পানি পান করুন। কখনোই অতিরিক্ত ঢিলেঢালা পোশাক বা অতিরিক্ত টাইট ফিটেড পোশাক পরবেন না। নিজের ভাবমূর্তি বজায় রেখে চলুন। মুখে সব সময় একটি আলতো হাসি ধরে রাখুন। উপরের নিয়মগুলো মেনে চলুন দেখবেন কোনরূপ মেকআপ বা সাজগোজ ছাড়াই আপনি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন। মেকআপ কেবল আপনার মুখের সাময়িক সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারে, কিন্তু উপরের টিপসগুলো মেনে চললে আপনি মেকআপ না করেও সব সময় সুন্দর আর ফিট থাকতে পারবেন। তবে এর সাথে সাথে প্রয়োজন আপনার মানসিক শান্তি, সুস্থ্য থাকা, পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস l
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy