'বোবা ধরা' সম্পর্কে ইসলাম কি বলে এবং এর প্রতিকার কি?

'বোবা ধরা' নিয়ে খোঁজ নিতে গিয়ে দেখলাম কিছু জায়গায় একে 'স্লিপিং প্যারালাইসিস' বলে ব্যাখ্যা দেয়া হয়েছে। কিন্তু এথেকে উত্তরনের সঠিক পদ্ধতি পেলাম না। অনেক ক্ষেত্রেই একে ক্ষতিকারক রোগ বলা হয়নি। তাই কখন বুঝব এখনি ডাক্তারের কাছে যাবার প্রয়োজন (কি ধরনের ডাক্তারের কাছে যেতে হবে) বা এতে কি মৃত্যুর ঝুঁকি আছে? কেউ একটু বিস্তারিত ব্যাখ্যা করলে উপকৃত হব।

27230 views

1 Answers

আমরা অনেকেই কোনও কোনও সময় ঘুমের মধ্যে এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। তাই, অভিজ্ঞতাটা খুব পরিচিত হলেও এই সমস্যার নাম অনেকের কাছে অপরিচিত। মনোবিজ্ঞানের ভাষায় এর নাম স্লিপ প্যারালাইসিস। অনেক সময়ই যথারীতি ঘুম থেকে জেগে মনে হয়, কেউ একজন অন্ধকার ঘরে আপনাকে ধরে রেখেছে। আপনি মাথাটা সামান্য ঘুরিয়ে দেখতে চাইছেন, কিন্তু পারছেন না। চিৎকার করছেন অথচ কেউ শুনতে পাচ্ছে না। পালানোর চেষ্টা করছেন অথচ কেউ হয়তো আপনার বুকের ওপর চেপে বসে আছে। আসলে, ঘুমিয়ে পড়ার পরে সাময়িকভাবে নড়া এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলার অভিজ্ঞতা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি জানেন, কি ভয়াবহ স্লিপ প্যারালাইসিস। আর আঞ্চলিক বা স্থানীয়ভাবে একে অনেকেই ‘বোবা ধরা’ বলেন। একটি গবেষণায় দেখা গেছে শতকরা ২০ থেকে ৬০ ভাগ মানুষের ক্ষেত্রে একটি সাধারণ ঘটনা এটি। মনে করা হচ্ছে, ঘুমের সময় পরিবর্তন, পরিমাণের তুলনায় কম ঘুমানো এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে এমন হয়ে থাকে। দেখা গেছে, চোখের মণির অতিরিক্ত নড়াচড়া, দুঃস্বপ্ন এবং উদ্বিগ্নতা বৃদ্ধি পেলে স্লিপ প্যারালাইসিস বেশি হয়। যদিও এটা ভয়ের কোনো বিষয় না, কোনো চিকিৎসা ছাড়াই অল্প সময়ে একাই ভাল হয়ে যায়। তবে, এই ঘটনা বেশি হতে থাকলে ঘুম নিশ্চিত করতে চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ।

27230 views Answered

Related Questions

Next steps