1 Answers
বুকের ব্যায়ামের উপকারিতাঃ- ১) বুকের ব্যায়াম পেক্টোরাল পেশিগুলিকে পুষ্ট, দৃঢ়, শক্তিশালী ও নমনীয় করে গড়ে তোলে। ২) বুকের যথাযথ ব্যায়ামের সাহায্যে আমরা আমাদের শরীরকে অনেকরকম চোট আঘাত থেকে রক্ষা করতে পারি। ৩) বুকের পেশির ব্যায়াম শুধু সৌন্দর্য্য বৃদ্ধি করে না, গোটা শরীরকে সচল রাখতে সাহায্য করে। হাত ও কাধেঁর সংযোগস্থল শক্তিশালী করতে সাহায্য করে। ৪) মেয়েদের ক্ষেত্রে বুকের ব্যায়ামের ফলে পেক্টোরাল পেশিগুলি শক্তিশালী হলে স্তনের ঝুলে যাওয়া আটকাতে সাহায্য করে স্তনকে উঁচু ও সুদৃঢ় দেখায়। যে ছেলেদের বুকের খাঁচা বড় স্বাভাবিক ভাবেই ব্যায়ামের ফলে তাদের বুক অনেক বেশি সুন্দর হবে। যাদের বুকের খাঁচা ছোট বিশেষজ্ঞের মত নিয়ে পুষ্টিকর খাবার খেলে এবং সঠিক ভাবে ব্যায়াম করলে তাদেরও বুকের সৌন্দর্য্য অনেকগুণ বাড়ানো সম্ভব। মেয়েদের শরীরে অতিরিক্ত চর্বি হলে অন্যান্য জায়গার সঙ্গে স্তনেও তা জমা হয়। ফলে স্তনের সৌন্দর্য্য নষ্ট হয়ে যায়। বুকের পেশির ব্যায়ামের সঙ্গে গোটা শরীরের জন্য কার্ডিও ব্যায়ামকে যুক্ত করলে অতিরিক্ত চর্বি কমে স্তনের আকার সঠিক জায়গায় ফিরবে এবং দেখতেও অনেক আকর্ষণীয় লাগবে। ছেলেদের ক্ষেত্রেও বুকের পেশির ব্যায়ামের সঙ্গে কার্ডিও ব্যায়াম যথা সাইক্লিং, জগিঙ, দৌড়, হাঁটা, সাধারণ ফ্রি হ্যান্ড ব্যায়াম যুক্ত করা দরকার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy