যোগ ব্যায়ামের উপকারিত কি?

আমি জানতে চাই যোগ ব্যায়ামের কোন উপকার আছে কি থাকলে সঠিক উওর দিবেন প্লীজ?
3024 views

2 Answers

image

মানসিক চাপ মুক্ত করে

মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি খারাপ। মানসিক চাপের কারণে আমরা অনেকেই অসুস্থ বোধ করি। এতে আমাদের মস্তিষ্কে অনেক চাপ পরে এবং মস্তিস্কের কার্যক্ষমতা কমে যায়। যোগব্যায়াম মানসিক চাপ মুক্ত করার সব চাইতে ভালো একটি উপায়। সকালের স্নিগ্ধ আলোয় ঠাণ্ডা কোনো স্থানে বসে অথবা সন্ধ্যায় বাসায় ফিরে মাত্র ১০ মিনিটের যোগব্যায়াম মানসিক চাপ মুক্ত করবে নিমেষেই।

ইমিউন সিস্টেম উন্নত করে

মানসিক স্বস্তি আমাদের দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখে। এতে করে আমাদের দেহের রোগ প্রতিরধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের দেহ যে কোন ধরণের রোগ প্রতিরোধ করতে পারে।

image

রক্ত সঞ্চালন বৃদ্ধি করে

যোগব্যায়ামের ফলে আমাদের দেহের রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পায় । এতে আমাদের দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে রক্ত সঞ্চালন হয় ঠিক ভাবে। ফলে আমাদের দেহ সচল এবং মস্তিস্ক কর্মক্ষম থাকে।

দেহের বাড়তি মেদ দূর করে

নিয়মিত যোগব্যায়ামের ফলে আমাদের দেহের বাড়তি মেদ দূর হয়। এতে করে আমরা ওজন সংক্রান্ত যে কোন ধরনের জটিলটা থেকে আমাদের দেহকে রাখতে পারি মুক্ত। যোগব্যায়াম আমাদের দেহকে ফিট রাখতে সহায়তা করে।

হৃদপিণ্ডের সুরক্ষায় যোগব্যায়াম

যোগব্যায়ামের বিভিন্ন আসনের ফলে আমাদের দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শ্বাসপ্রশ্বাসের নালীর ভালো ব্যায়াম হয়। নিয়মিত যোগব্যায়ামের ফলে দেহের বিভিন্ন শিরা উপশিরায় সঠিক ভাবে রক্ত সঞ্চালনের ফলে হৃদপিণ্ডে কোন ধরণের ব্লক হওয়া থেকে মুক্ত থাকা যায়।

হাড়ের জয়েন্ট, পিঠ এবং মেরুদণ্ডের ব্যথা থেকে মুক্ত রাখে

যোগব্যায়াম আমাদের দেহের বিভিন্ন হাড়ের জয়েন্টকে মজবুত করে তোলে। প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম করলে আমাদের হাড়ের নমনীয়তা ঠিক থাকে এবং আমাদের হাড়ের জয়েন্ট, পিঠ এবং মেরুদণ্ড ব্যথা জনিত সমস্যার সমাধান হয়।

3024 views Answered

মানসিক চাপ দুর করতে সাহায্য করে | রক্ত সঞ্চালন বৃদ্ধি করে | বাড়তি মেদ দুর করে |হৃদপিন্ডকে সুরক্ষা করে | হাড়ের জয়েন্ট,হাড়,পিঠের ব্যাথা দুর করে |দুরের পথ অতিক্রম করা যায় | শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে |

3024 views Answered

Related Questions

Next steps