1 Answers
সাবমেরিন-পৃথিবীর এই বিশাল জলরাশি মানুষকে শুরু থেকেই টেনেছে কিন্তু পানির কাছে মানুষ ছিলো একদম অসহায়। কিন্তু একসময় পানিও হার মানল সৃষ্টির সেরা জীব মানুষের কাছে ! আর তখন মানুষ তৈরি করলো নৌকা। সময়ের পরিক্রমায় এক সময় তৈরি হতে লাগলো বিশাল বিশাল আর আধুনিক সুবিধা সম্পন্ন সব জাহাজ।সম্ভবত তখন মানুষের মনে চিন্তা এলো, শুধু সাগরের উপরে চললেই হবে, সাগরের নিচেও চলতে হবে। আর সেই চিন্তা থেকেই একসময় মানুষ আবিষ্কার করলো সাবমেরিন বা ডুবোজাহাজ।সাবমেরিন আসলে এক ধরনের জাহাজ।সাবমেরিন সর্বপ্রথম তৈরি করা হয় ১৭৭৫ সালে। তবে সেটা ছিল খুবই নিম্নমানের। প্রকৃতপক্ষে সাবমেরিন তৈরি করা হয় ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে। আর সাবমেরিন জিনিসটা অদ্ভুত মনে হলেও শুরুতে এর কাজকর্ম কিন্তু মোটেও অদ্ভুত ছিলো না। কেননা, সাবমেরিন তৈরি করাই হয়েছিলো যুদ্ধ করার জন্য। পানির নিচে ডুবে থেকে সাবমেরিন বোমা মেরে উড়িয়ে দিতো শত্রুপক্ষের জাহাজ। তবে আজকাল অবশ্য সাবমেরিন সব ভালো কাজেই ব্যবহার করা হচ্ছে। সমুদ্রে ডুবে যাওয়া কোনো জাহাজ বা অন্য কিছু খোঁজা, সমুদ্রের নিচের কোনো পাইপ বা ক্যাবল মেরামত করা, পানির নিচে কোনো গবেষণার কাজে, এমনকি পানির নিচে ঘুরে বেড়াতেও আজকাল সাবমেরিন ব্যবহার করা হচ্ছে।