1 Answers

বৈশিষ্ট্য গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক
১.অংশবিভেদ গুরুমস্তিষ্ক হল অগ্র মস্তিষ্কের অংশ । লঘু মস্তিষ্ক হল পশ্চাদ মস্তিষ্কের অংশ ।
২.অবস্থান গুরু মস্তিষ্ক আকারে বড় এবং এই মস্তিষ্ক করোটির অধিকাংশ অঞ্চল জুড়ে থাকে । লঘু মস্তিষ্ক অপেক্ষাকৃত ছোট এবং পশ্চাদ করোটির খাঁজে অবস্থিত ।
৩.যোজক গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি করপাস ক্যালোসাম নামে যোজক দিয়ে যুক্ত থাকে । লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ভারমিস নামে যোজক দিয়ে যুক্ত থাকে ।
৪.খন্ড গুরু মস্তিষ্কটি পাঁচটি খন্ডে বিভক্ত, যেমন : একটি করে অগ্র, মধ্য ও পশ্চাদ খন্ডক এবং দুটি পার্শ্ব খন্ডক । লঘু মস্তিষ্কে এই ধরনের খন্ড থাকে না ।
 ৫.কাজ গুরু মস্তিষ্কের প্রধান কাজ হল প্রাণীদের চিন্তা, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা । লঘু মস্তিষ্কের প্রধান কাজ হল প্রাণীদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা ।

 

4687 views