1 Answers

রু মস্তিষ্ক হল মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং করোটির প্রায় বেশির ভাগ অঞ্চল জুড়ে অবস্থিত । এর বাইরের দিকে অসংখ্য খাঁজ (সালকাস) এবং ভাঁজ (জাইরাস) দেখা যায় । গুরু মস্তিষ্কটি একটি গভীর খাঁজ দিয়ে দুটি গোলার্ধে অর্থাৎ ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারে বিভক্ত থাকে । এই গোলার্ধ দুটি করপাস ক্যালোসাম নামে একটি প্রশস্ত স্নায়ু-যোজক দিয়ে পরস্পর যুক্ত থাকে । গুরু মস্তিষ্ক পাঁচটি খন্ডে বিভক্ত, যথা: অগ্র খন্ড, মধ্য খন্ড, পশ্চাদ খন্ড, এবং দুটি পার্শ্ব খন্ড । এগুলিকে ফ্রন্টাল, প্যারাইটাল টেম্পোরোল, অক্সিপিটাল ও লিম্বিক লোব বলে । গুরু মস্তিষ্কের বহির্ভাগ ধুসর পদার্থ এবং অন্তর্ভাগ শ্বেত পদার্থ দিয়ে গঠিত ।

3292 views