1 Answers
একটি ইন্ডাকটর বা চোক কয়েলকে রেকটিফায়ারের আউটপুট এবং লোডের মধ্যবর্তী স্থানে চিত্রের মত সংযুক্ত করেলে লো-পাস ফিল্টার গঠন করা যায়। আমরা জানি, ইন্ডাকটর হাই ফ্রেকুয়েন্সীর সিগনালকে বাধা দেয় এবং লো-ফ্রিকুয়েন্সীর সিগনালকে সহজে পাস করে। এই বৈশিষ্ট্যের কারনে ইন্ডাকটরের মধ্য দিয়ে ডিসি ভোল্টেজের এসি কম্পোনেন্ট বা রিপলসমূহ বাধা প্রাপ্ত হয়।
চিত্র হতে দেখা যায়, যখন রেকটিফায়ারের আউটপুট কারেন্ট গড় মান অপেক্ষা বৃদ্ধি পেতে থাকে তখন ইন্ডাকটরে চুম্বকীয় শক্তি সঞ্চিত হতে থাকে এর ফলে কারেন্টের হঠাৎ বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়। আবার যখন কারেন্ট তার গড় মান অপেক্ষা নিম্নগামী হয় তখন সঞ্চিত এনার্জি হতে আউটপুট সার্কিটে কারেন্ট প্রবাহ হয়। ফলে কারেন্টের দ্রুত পতন বাধা প্রাপ্ত হয়। এই পদ্ধতিতে আউটপুট কারেন্টের ওঠানামা বা রিপল হ্রাস পায়।
এই ধরণের ফিল্টার সার্কিটের রিপল ফ্যাকটরকে নিম্নের সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়।
[উপরোক্ত সমীকরণটিতে f = 50Hz এর জন্য, যেখানে L হেনরীতে এবং RL ওহম এককে]
উপরোক্ত সমীকরণ হতে দেখা যায় (γ) সরাসরি RL এর সাথে এবং L এর সাথে বিপরীতভাবে পরিবর্তন হয়। অর্থাত L বৃদ্ধি করলে রিপল কমে আসে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy
