1 Answers

একটি ইন্ডাকটরের উভয় পার্শ্বে দুটি ক্যাপাসিটরকে চিত্রের মত করে সংযুক্ত করে CLC পাই ফিল্টার গঠন করা যায়। তিনটি কম্পোনেন্ট ক্যাপাসিটর, ইন্ডাকটর এবং ক্যাপাসিটরের সমন্বয়ে গঠিত নেটওয়ার্কটি গ্রীক অক্ষর (π) পাই সদৃশ বিধায় একে পাই ফিল্টার বলা হয়। একে অনেক সময় ক্যাপাসিটর ইনপুট পাই ফিল্টারও বলা হয়ে থাকে।

ফিল্টারিং এর প্রধান কাজটি সম্পন্ন হয় C1 ক্যাপাসিটরের মাধ্যমে এবং অবশিষ্ট রিপলের অংশ দুরীভূত হয় L এবং C2 এর মাধ্যমে। এই ধরণের ফিল্টার সার্কিট LC ফিল্টারের তুলনায় অধিক উন্নত।

CLC ফিল্টারের রিপল ফ্যাকটর,

CLC_PI_R_F

এখানে, L হেনরী, C মাইক্রোফ্যারাড এবং f = 50Hz  এককে।

2686 views

Related Questions

LC ফিল্টার কি?
1 Answers 2946 Views
ফিল্টার কি?
1 Answers 3190 Views