1 Answers
রেকটিফায়ারের আউটপুটে ডিসি ভোল্টেজ পাওয়া যায় কিন্তু তা বিষুদ্ধ ডিসি নয়, বরং পালসেটিং ডিসি। এতে প্রচুর পরিমানে রিপল থাকে যা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের জন্য ক্ষতির কারণ হতে পারে। আবার পালসেটিং ডিসির কারনে সংবেদনশীল ও সূক্ষ পরীক্ষণ সার্কিটের আউটপুট ওয়েভ আকৃতি কাংক্ষিত মানে না আসতে পারে। এ সকল ত্রুটির জন্য রেকটিফায়ারের আউটপুটকে ফিল্টার করে রিপল দুর করা হয়। তাতে মোটামুটি বিষুদ্ধ ডিসি পাওয়া সম্ভব কিন্তু ১০০% বিষুদ্ধ ডিসি পাওয়া সম্ভব নয়। ফিল্টার অংশে বিশেষ ধরনের সার্কিট ব্যবহার করা হয় যা ফিল্টার সার্কিট নামে পরিচিত। সাধারণতঃ রেকটিফায়ারের আউটপুটে লো-পাস ফিল্টার সার্কিট ব্যবহার করা হয় যা কখনো সিরিজ ইন্ডাকটর, কখনো শান্ট ক্যাপাসিটর এবং কখনো কখনো সিরিজ ইন্ডাকটর এবংশান্ট ক্যাপাসিটরের সমন্বয়ে গঠিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy