ওয়েব সিরিজ কি?

ওয়েব সিরিজ আসলে কি? ওয়েব সিরিজ কি ধারাবাহিক কিছু? নাকি মুভির মত? মানে দুই ঘন্টায় শেষ হয় নাকি দুই যুগ ধরে চলে?
2841 views

1 Answers

ওয়েব সিরিজ হলো অনেকটা ধারাবাহিক নাটকের মতো, তবে সেটা টিভিতে দেখতে হবে না, আপনি কনটেন্ট প্রোডিউসারের ওয়েবসাইটে দেখতে পাবেন অথবা ইউটিউবে তাদের চ্যানেল থেকে দেখতে পাবেন।ওয়েব সিরিজগুলোর মজাই হলো এদের কনটেন্ট। তাদের কনটেন্টগুলো তৈরি হয় আমাদের সমাজের বা চারপাশের ঘটে যাওয়া ঘটনাগুলো কে কেন্দ্র করে। কনটেন্টগুলো দেখলে আপনি প্রথমেই ভাববেন এইগুলো তো আমাদের সাথেও ঘটে। এই সিরিজগুলোতে আপনি কখনোই দেখবেন না শাশুড়ি-বৌয়ের কুটনামি, আপনি দেখবেন না পরকীয়া– এগুলোতে আপনি দেখবেন স্টোরি আর স্টোরিটেলিংয়ের এক দারুণ প্রক্রিয়া!

2841 views Answered

Next steps