1 Answers
ধাপ – ১: অকট্যাল সংখ্যাটির Least সিগনিফিকেন্ট বা ডান পার্শ্বস্থ ডিজিটসমূহে শূণ্য থাকলে উক্ত শূণ্যসমূহকে অপরিবর্তিত বসাতে হবে, আর ডান দিক হতে সর্ব প্রথম শূণ্য ভিন্ন যে অংক পাওয়া যাবে উক্ত অংককে 8 হতে বিয়োগ করে বিয়োগ ফল সর্ব ডানে লিখতে হবে। উল্লেক্ষ্য যে বিয়োগ করার সময় ক্যারি উপেক্ষা করতে হবে।
ধাপ – ২: এর পরবর্তী প্রত্যেকটি ডিজিটকে 7 হতে বিয়োগ করে বিয়োগ ফল পূর্ববর্তী ফলাফলের বামে লিখতে হবে। এভাবে শেষ পর্যন্ত সম্পন্ন করতে হবে। তাহলে অকট্যাল সংখ্যার 8’s কমপ্লিমেন্ট নির্ণয় করা যাবে।
নিচের চিত্রটির উদাহরণ (ঙ) এবং (চ) লক্ষণীয়ঃ
অকট্যাল সংখ্যার পূরক
উপরোক্ত আলোচনা হতে বুঝা যায় যে, r’s কমপ্লিমেন্ট একটি সাধারণ টার্ম যার সাহায্যে যে কোন ভিত্তি বিশিষ্ট সংখ্যাকে তার r’s কমপ্লিমেন্টে রূপান্তর করা সম্ভব এবং rn – N সূত্রের সাহায্যে রূপান্তরিত কমপ্লিমেন্টের নাম হবে ভিত্তি সংখ্যার সমান অর্থাত দশমিক সংখ্যার জন্য 10’s কমপ্লিমেন্ট, বাইনারী সংখ্যার জন্য 2’s কমপ্লিমেন্ট আর কোন সংখ্যার ভিত্তি 13 হলে তার জ্ন্য 13’s কমপ্লিমেন্ট।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy