1 Answers

একটি বাইনারী সংখ্যার 2’s কমপ্লিমেন্ট নির্ণয় করা যায় নিম্নোক্ত উপায়েঃ

ধাপ – ১: একটি বাইনারী সংখ্যার Least সিগনিফিকেন্ট বা ডান পাশের ডিজিট 0 হলে ধারাবাহিকভাবে ডান দিক হতে বাম দিকে সকল 0 এবং প্রথম যে 1 পাওয়া যাবে তাকে অপরিবর্তিত বসাতে হবে।

ধাপ – ২: বাইনারী সংখ্যাটির Least সিগনিফিকেন্ট বা সর্ব ডান পাশের ডিজিট 1 হলে শুধু উক্ত 1 কে অপরিবর্তিত বসাতে হবে।

ধাপ – ৩: এর পরবর্তী বাম পার্শ্বস্থ বিটসমূহকে উল্টিয়ে দিয়ে অর্থাত 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0 বসিয়ে দিলেই সংখ্যাটির 2’s কমপ্লিমেন্ট পাওয়া যাবে।

নিচের চিত্রটির উদাহরণ (গ) এবং (ঘ) লক্ষণীয়ঃ

বাইনারী সংখ্যার পূরক

বাইনারী সংখ্যার পূরক

উপরোক্ত পদ্ধতিটিকে সূত্রের বিকল্প সহজতর পদ্ধতি বলা যেতে পারে।

2911 views Answered

Related Questions

Next steps