1 Answers

যদি একটি ধণাত্বক সংখ্যা N এর ভিত্তি r এবং সংখ্যাটিতে n টি পূর্ণ সংখ্যার ডিজিট থাকে তবে সংখ্যাটির r’s কমপ্লিমেন্ট হবে rn–N, যেখানে N ≠ 0 এবং যখন N = 0 তখন r’s কমপ্লিমেন্ট = 0 । এক্ষেত্রে অবশ্যই r >1 হতে হবে, অর্থাত সংখ্যা পদ্ধতির ভিত্তি 1 অপেক্ষা বড় হলে সূত্রটি প্রযোজ্য হবে। নিচের উদাহরণসমূহ লক্ষণীয়ঃ

উদাহরণ – ১: (23450)10 এর 10’s কমপ্লিমেন্ট নির্ণয় কর।

সমাধানঃ

এখানে, N = 23450, r = 10, n = 5

(23450)10 এর 10’s কমপ্লিমেন্ট = rn – N = 105 – 23450 = 76550

উদাহরণ – ২: (0.3267)10 এর 10’s কমপ্লিমেন্ট নির্ণয় কর।

সমাধানঃ

এখানে, N = 0.3267, r = 10, যেহেতু পূর্ণ সংখ্যা শূণ্য তাই n = 0

(0.3267)10 এর 10’s কমপ্লিমেন্ট = rn – N = 100 – 0.3267

= 1 – 0.3267 = 0.6733

উদাহরণ – ৩: (25.639)10 এর 10’s কমপ্লিমেন্ট নির্ণয় কর।

সমাধানঃ

এখানে, N = 25.639, r = 10, n = 2

(25.639)10 এর 10’s কমপ্লিমেন্ট = rn – N = 102 – 25.639

= 100 – 25.639 = 74.361

উদাহরণ – ৪: (101100)2 এর 2’s কমপ্লিমেন্ট নির্ণয় কর।

সমাধানঃ

এখানে, N = 101100, r = 2, n = 6

(101100)2 এর 2’s কমপ্লিমেন্ট = rn – N = (26)10 – (101100)2

= (1000000 – 101100)2 = 010100

2628 views