2 Answers

ওয়েব সাইট কি

ওয়েব সাইট হলো এক বা একাধিক সম্পর্কযুক্ত ওয়েব পেজের সমন্বয়ে তৈরি যা ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশন সংরক্ষণ করে রাখা যায়। ওয়েব সাইট  এর একটি ইউনিক (অদ্বিতীয়) নাম থাকে। ওয়েব পেজ হলো এইচটিএমএল দিয়ে তৈরি স্বতন্ত্র ডকুমেন্ট।

অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ওয়েব সাইট হলো- “A location connected to the internet that maintains one or more webpage.”

ইন্টারনেটে সার্বক্ষণিক যুক্ত কোন বড় ক্ষমতা সম্পন্ন কম্পিউটার যাকে সার্ভার বলা হয়, তাতে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ওয়েব সাইটটি ইন্টারনেটে রাখা যায়। ইন্টারনেটে ওয়েব পেজটি যে সার্ভারে রাখা হয় তার একটি নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস থাকে, যাকে ইউআরএল (URL: Uniform Resource Locator) বা ওয়েব অ্যাড্রেস বলা হয়।

2939 views Answered

ওয়েব আর ওয়েবসাইট একই কথা।

2939 views Answered

Related Questions

Next steps