1 Answers
কম্পন হল এমন একটি ঘটনা যেখানে কোন সাম্যাবস্থানের উভয় পার্শ্বে স্পন্দন ঘটে থাকে। অর্থাৎ কোন বস্তু তার পর্যাবৃত্ত গতির একটি পূর্ন স্পন্দন সম্পন্নকালে তার গতির অর্ধেক সময় সাম্যাবস্থানের একদিকে এবং বাকি অর্ধেক সময় সাম্যাবস্থানের বিপরীত দিকে গমন করে। এই ধরনের স্পন্দন দেখা যায় সরল দোলকে বা স্প্রিং এর প্রান্তে ঝুলন্ত কোন বস্তুতে, কিংবা গিটারের তারে শব্দ সৃষ্টির সময়।
অপরদিকে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তুকণা যদি এর পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে তবে তার সে গতিকে স্পন্দন গতি বলে। অর্থাৎ, স্পন্দন গতিকে অগ্র পশ্চাৎ পর্যাবৃত্ত গতিও বলা যেতে পারে।
সরল দোলকের গতি, কম্পনশীল সুর শলাকা, গীটারের তারের গতি ইত্যাদি স্পন্দন গতির উদাহরণ। এছাড়া, কঠিন বস্তুসমূহের অভ্যন্তরে পরমানু স্পন্দিত হয়।
সাধারণভাবে বলা যায়, সকল শব্দের উদ্ভবই কোন না কোন স্পন্দন গতি থেকে হয়।
কম্পনের ক্ষেত্রে কোনো বস্তু কাঁপতে থাকে। আর স্পন্দন গতির ক্ষেত্রে বস্তু এক পর্যায়কাল সময় এদিক এবং বাকি অর্ধেক সময় বিপরীতমুখী হয়। এখানেই এদের মূল পার্থক্য ।
3130 views
Answered