ফরয গোসল শুদ্ধ হবে কি!?

গোসল করে শরীর মুছে কাপড় পরার পর দেখা গেলো শরীরের কোনো একটি অংশ শুকনো।সেটা পানি দিয়ে ভিজিয়ে দিলে ফরয গোসল শুদ্ধ হবে নাকি পুনরায় গোসল করতে হবে?দলিলসহ জানাবেন।জাযাকাল্লাহ্ খাইর।
2785 views

1 Answers

এক্ষেত্রে পুনরায় গোসল করতে হবেনা; শুধু শুকনো স্থানে পানি পৌঁছায় দিলে গোসল শুদ্ধ হবে। এমনি এক ধরণের একটি মাস‌আলা শারহুল বেকায়ার লেখক আল্লামা উবাইদুল্লা বিন মাসউদ (র) তায়াম্মুম অধ্যায়ে নিয়ে এসেছেন; যার সারমর্ম হচ্ছে, নাপাক ব্যক্তি গোসল করতে গিয়ে যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয়,যে তাঁর পিঠের এক অংশ শুকনো থাকতেই পানি শেষ হয়ে গেছে,তাহলে পরবর্তীতে সেই অংশ ভিজানো পরিমাণ পানি পেলে সেই অংশ ধুয়ে নেয়াই যথেষ্ট হবে। শারহুল বেকায়া ১/৯৫ সহিহ মুসলিম শরীফের ওযু বিষয়ক একটি হাদিস থেকেও উপরোক্ত মাস‌আলার সমাধান পেতে পারি। হাদিসে বর্ণিত হয়েছে,এক সফরে কিছু লোক (সাহাবা রাঃ) ওযু করেছিলেন এমনভাবে, তাঁদের গোড়ালি শুকনো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদেরকে দেখে বললেন,শুকনো গোড়ালি বিশিষ্ট লোকদের জন্য জাহান্নামের দূর্ভোগ! তোমরা ওযু পূর্ণ করো। সহিহ মুসলিম হাদীস নং ২৪১ লক্ষ্য করুন,উক্ত হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদেরকে নতুন করে ওযু করার নির্দেশ দেননি; বরং, পূর্ণ করতে বলেছেন।এথেকে বুঝা যায়,কোন অংশে পানি না পৌঁছলে সেই অংশে পানি পৌঁছালে যথেষ্ট।

2785 views Answered

Related Questions

Next steps