কুরআন হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) এর স্বপ্নযুগে সাক্ষাত লাভের আমল কি?

বিশেষ কোন আমল আছে কি? যে আমলের মাধ্যমে আমি মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর সাথে সপ্নযোগে সাক্ষাত লাভ করতে পারি। [আমি শুনেছি যে হযরত মুহাম্মদ (সঃ) এর চেহারার আকৃতি শয়তান কোন দিন ধারণ করতে পারে না।]
2647 views

1 Answers

রাসূলে করীম হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। যিনি স্বপ্নে দেখলেন, তিনি সত্যিই হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলেন। কারন এ ব্যাপারে একটি হাদিস আছে: হযতর আবূ হুরায়রা (রাঃ) বলেনঃ রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দেখল, সে যেন আমাকে বাস্তবেই দেখল। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। - সহীহ বুখারী, হাদিস নং-৬৫৯২, সহীহ মুসলিম, হাদিস নং-৬০৫৬, সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৬০৫২, সুনানে আবু দাউদ, হাদিস নং-৫০২৫, সুনানে দারেমী, হাদিস নং-২১৩৯, সুনানে ইবনে মাজাহ, হাদিস নং-৩৯০৫, সুনানে তিরমিজী, হাদিস নং-২২৭৬।

তবে-রাসুল (সা.)-কে স্বপ্নে দেখার কোনো আমল রাসুল (সা.) উল্লেখ করেননি। তবে সুফেসালিহীনগণ রাসুল (সা.)-কে দেখার জন্য দুটি জিনিস করতেন। একটি হলো, প্রতিটি পর্যায়ে নবীর (সা.) দিকনির্দেশনা অনুসরণ করা। নবীর (সা.) দিকনির্দেশনার কাজটি যদি কেউ নিয়মিত করেন, তাহলে তিনি নবী (সা.)-কে স্বপ্নে দেখতে পারেন।

দ্বিতীয় যে কাজটি সুফেসালিহীনগণ করতেন সেটি হলো, রাসুল (সা.)-কে স্বপ্নে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। রাসুল (সা.)-কে যাঁরা ভালোবেসেছেন, তাঁদের ভালোবাসার দাবি হচ্ছে যে যাঁকে আমরা ভালোবেসেছি, যাঁর প্রতি আমাদের অন্তরের অনুরাগ রয়েছে, তাঁকে আমরা স্বপ্ন দেখব। এ জন্য তাঁরা আল্লাহর কাছে দোয়া করতেন।

এ দুটি কাজ করে আপনি রাসুল (সা.)-কে স্বপ্নে দেখতে পারেন।

নবী করিম (সা.) কে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায়। পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সুন্নতের অনুসারীরাই কেবল তাকে দেখতে পাবেন। এ ছাড়া কেউ নবী করিম (সা.) কে দেখার দাবী করলে সেটা মিথ্যা দাবী হবে।

মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসে, তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে। তার চালচলন, ভাবভঙ্গি ও বচনাচার অনুকরণ করে। সে নবী করিম (সা.) কে স্বপ্নে দেখে। সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে। এভাবেই যুগে যুগে হাজারো নবীপ্রেমিক নবী করিম (সা.) কে স্বপ্নে দেখেছেন।

তাকে স্বপ্নে দেখেছিলেন- ইমাম আবু হানিফা, আবদুর রহমান জামি, জালালুদ্দীন রুমি, শেখ সাদি, সাদুদ্দীন তাফতাজানি। হজরত শাহ ওলিউল্লাহ দেহলভি, আবদুল আজিজ, শায়খ জাকারিয়াসহ অসংখ্য নবীপ্রেমিক (রহ.)। বর্ণিত আছে, ইমাম মালেক (রহ.) অধিকাংশ রাতেই নবী করিম (সা.) কে স্বপ্নে দেখতেন।

নবী করিম (সা.) কে স্বপ্নে দেখতে হলে করণীয় হলো- সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া, তার সুন্নতসমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া। তাহলেই কেবল নবী করিম (সা.) কে স্বপ্নে দেখা সম্ভব।

কোনো কোনো আলেম বলেছেন, নবী করিম (সা.) কে স্বপ্নে দেখতে হলে, বেশি বেশি দরুদ পাঠ করা। অজুসহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা। শেষ রাতে উঠে তওবা করা। তবে সর্বাগ্রে যেটা মনে রাখা দরকার সেটা হলো- ফরজ ইবাদত তার হকসহ পরিপূর্ণভাবে পালন করেই তবে নফল ইবাদতে মনোনিবেশ করা।    

2647 views Answered

Related Questions

Next steps