মিথ্যা মামলা দেওয়ার হুমকি?
কটি মেয়ের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিলো যার সুবাদে আমার ফোনে কথা বলতাম এবং নেটে চ্যোট ও করতাম । এতে আমাদের দুই জনেই সম্মতি ছিলো কোন জোরে করে নাহ । এখন তারা পিতা আমাকে বাসায় পুলিশ পাঠাবার হুমকি দিচ্ছে । এবং আইসিটি ধারায় মামলা করার জন্য হুমকি দিচ্ছে । এমন পরিস্থিতিতে আমি কি করতে পারি? মেয়েটির বর্তমান বয়স ১৮ বছর ৮ মাস । অথচ উনার বাবা বলছেন উনি অপ্রাপ্ত বয়স্ক । আমার নাম্বার ট্রেস করে নাকি বাসায় পুলিশ র্যাব সেনাবাহিনি সব আসবে । আমি খুব চাপের ভিতরে আছি ।
2 Answers
যদি ওরা মিথ্যা মামলা দেয়, তাহলে আপনি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করুন । যদি মামলা খারিজ হয় তবে মিথ্যা মামলার জন্য মানহানির মামলা বা ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন ।
এছাড়া আপনি লিগ্যাল এইড এর সহায়তা নিতে পারেন।
ভাই আপনি ভয় পাবেন না। ভয় পেলে আপনাকে ওরা পেয়ে বসবে। ঠান্ডা মাথায় ভেবে এর পর সিদ্ধান্ত নিবেন। আর আপনি ওনাদের সাথে যোগাযোগ করবেন না। করলে ওরা আপনাকে আরো ভয় দেখাবে আর আপনি দুর্বল হয়ে পড়বেন। যাই হোক আপনি ওনাদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রী করতে পারেন। আর আপনি ওনাদের কথা রেকর্ড করে রাখুন। আপনার সথে যে মেয়েটির সম্পর্ক ছিল সে সময়ের যদি কোন ডকুমেন্ট যেমন কোন ছবি ইত্যাদি তাহলে ফোন থেকে ডিলেট করে দিন। আর যে আইডি থেকে চ্যাট করতেন সেটাও বাদ দিয়ে দিন। বর্তমান মেয়েদের ক্ষমতা অনেক বেশি। তাই ভেবে সিদ্ধান্ত নিবেন। ওরা যদি আপনার বিরুদ্ধে মামলা করে আর আপনার বাড়ি পুলিশ আসতে পারে কিন্তু এই স্বাভাবিক বিষেয়ে কখনো র্যাব বা সেনাবাহিনী আসে না। ওরা আপনাকে ভয় দেখাচ্ছে। আপনি ডায়রেক্ট বলে দিন যে আপনারা যা পারেন করেন। দেখবেন আর কিছুই করবে না। কারণ ওদের ওতো মান সম্মান আছে তাইনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy