মিথ্যা আসামী দিয়েছে এখন আমার করণীয় কি?

আমার বন্ধুর নামে ওর বউ নারী নির্যাতন মামলা দিয়ে ওকে এরেস্ট করেছে ২/৩/৪ নং আসামি বন্ধুর ফ্যামিলির মেম্বার আর ৫ নং আসামি দিয়েছে আমাকে অথচ ওদের কোন ব্যাপারে কোনদিন হস্তক্ষেপ করিনি তাছাড়া আজ প্রায় ৪ মাস বন্ধুর সাথে আমার কোন যোগাযোগ নাই।এখন আমার কি করণীয় দয়া করে জানাবেন।     
2952 views

2 Answers

যেহেতু তারা মামলাটি করেই ফেলেছে এখন তো আপনাকে মামলার অধীনে থাকতেই হবে।যেহেতু আপনার বিরুদ্ধেও থানায় মামলা হয়েছে, তাই এজাহারের কপিটি সংগ্রহের চেষ্টা করুন এবং আইনজীবীর সঙ্গে আলোচনা করুন। তদন্তকারী কর্মকর্তা আপনার বিরুদ্ধে অভিযোগটির সত্যতা না পেলে আপনাকে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন।

2952 views Answered

মামলা যেহেতু হয়েই গিয়েছে আপনি এখন এজাহার এর কপি সংগ্রহকরে শুনানিরদিন আপনার পক্ষে যথাযথ প্রমাণ সাপেক্ষে আপনি মামলা খারিজ করার  আবেদন করতে পারেন, এবং মিথ্যা নারী নির্যাতন মামলা করলে,মামলা কারীর ৭ বছরের দন্ড হতে পারে    

2952 views Answered

Related Questions

Next steps